বিসিবি নির্বাচনের ১৮৪ জনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ

0
6

বাংলাদেশ ক্রিকেট বোর্ড নির্বাচনের চূড়ান্ত তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী, আজ (১৯ মে) বিকাল পাঁচটায় তালিকাটি প্রকাশ করা হয়। খসড়া তালিকায় থাকা ১৮৪ জন কাউন্সিলরের সবাই-ই থাকছেন চূড়ান্ত তালিকায়। অর্থাৎ আপিলের মাধ্যমে বাদ পড়েননি কেউই।

বিসিবি নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ, খসড়া থেকে বাদ পড়েননি কেউই

এই তালিকার মাধ্যমে চূড়ান্ত হয়ে গেল, বিসিবির আসন্ন নির্বাচনে ভোট দেবেন ১৮৪ জন। ক্যাটাগরি-১ অর্থাৎ জেলা-বিভাগীয় ক্রীড়া সংস্থা থেকে কাউন্সিলর চূড়ান্ত কাউন্সিলর মনোনয়ন পেয়েছেন ৬৬ জন। ক্যাটাগরি-২ অর্থাৎ ক্লাব ক্যাটাগরি থেকে চূড়ান্ত কাউন্সিলর মনোনয়ন পেয়েছেন ৭৬ জন। ক্যাটাগরি-৩ অর্থাৎ বিশেষায়িত সংস্থা এবং সাবেক ক্রিকেটার ক্যাটাগরি থেকে চূড়ান্ত মনোনয়ন পেয়েছেন ৪২ জন।

এবারের নির্বাচনে মোট ভোটার অর্থাৎ কাউন্সিলর মনোনয়ন পাওয়ার কথা ছিল ১৯২ জন। তবে কুমিল্লা, মুন্সিগঞ্জ, হবিগঞ্জ, কুড়িগ্রাম, এবং নীলফামারী জেলা ক্রীড়া সংস্থা থেকে কাউন্সিলশিপ জমা দেয়া হয়নি। বিশেষ সংস্থার মধ্যে কুমিল্লা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড, কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় এবং বাংলাদেশ আনসার বিডিপি থেকেও জমা পড়েনি কাউন্সিলরশিপ।

এদিকে, সাবেক অধিনায়ক কোটা থেকে এবার বিসিবি নির্বাচনে কাউন্সিলর হয়েছেন গাজী আশরাফ হোসেন লিপু, শফিকুল হক, খালেদ মাহমুদ সুজন, হাবিবুল বাশার এবং শাহরিয়ার হোসেন বিদ্যুৎ। নতুন মুখ হিসেবে বিসিবি কাউন্সিলর হয়েছেন মাহমুদউল্লাহ রিয়াদ।

জাতীয় দলের সাবেক ক্রিকেটার হিসেবে এবার বিসিবি নির্বাচনের কাউন্সিলরশিপ পেয়েছেন। তাদের মধ্যে আছেন নাজিম উদ্দিন, তালহা জুবায়ের, নাঈম ইসলাম, সৈয়দ রাসেল, নাজমুল হোসেন, ডলার মাহমুদ এবং শামসুর রহমান। এই তালিকায় আছেন বিসিবি অ্যাডহক কমিটির সভাপতি তামিম ইকবালের ভাই নাফিস ইকবাল। বিসিবি সভাপতি তামিম ইকবাল কাউন্সিলর মনোনয়ন পেয়েছেন ওল্ড ডিওএইচএস ক্লাব থেকে।

ঢাকার ক্লাব থেকে কাউন্সিলরশিপ বোর্ডে নাম নেই বেশ কয়েকজন হেভিওয়েট প্রার্থীর। তাদের মধ্যে অন্যতম ফারুক আহমেদ, ইফতেখার রহমান মিঠু, মাহবুব আনাম, ইসতিয়াক সাদেক, লোকমান হোসেন।

কাউন্সিলরশিপ পাওয়াদের মধ্যে আছে যেসব উল্লেখযোগ্য নাম:
ঢাকার বিভিন্ন ক্লাব থেকে:
আবাহনী– ফাহিম সিনহা, মোহামেডান– মাসুদুজ্জামান, লিজেন্ডস অব রূপগঞ্জ– লুৎফর রহমান বাদল, প্রাইম ব্যাংক– তানজিল চৌধুরী, বসুন্ধরা স্ট্রাইকার্স– তাসবির উল ইসলাম, ব্রাদার্স ইউনিয়ন– ইসরাক হোসেন, পারটেক্স স্পোর্টিং ক্লাব ক্রিকেট ক্লাব– আজিজ আল কায়সার, সিটি ক্লাব– মইনুল হক মইন।

উত্তরা ক্রিকেট ক্লাব– ফায়াজুর রহমান মিতু, ধানমন্ডি স্পোর্টস ক্লাব– ইয়াসির ফয়সাল আশিক, কাকরাইল বয়েজ ক্লাব– সালাউদ্দিন চৌধুরী, ট্রাই স্টেট ক্রিকেটার্স– আমজাদ হোসেন, আজাদ স্পোর্টিং ক্লাব– মির্জা ইয়াসির আব্বাস, এক্সিউম ক্রিকেটার্স ক্রিকেট ক্লাব– ইসরাফিল খসরু, ইন্দিরা রোড ক্রীড়া চক্র– রফিকুল ইসলাম বাবু, ঢাকা মেরিনার্স ইয়াংস ক্লাব– শানিয়ান তানিম, ফায়ার ফাইটার্স স্পোর্টিং ক্লাব– সাঈদ ইব্রাহিম আহমেদ, প্রগতি সেবা সংঘ– সাব্বির আহমেদ।

বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে :
ঢাকা বিশ্ববিদ্যালয়– শাহাদাত হোসেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়– দেবব্রত পাল, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়– সিরাজউদ্দিন আলমগীর, রাজশাহী বিশ্ববিদ্যালয়– জাহিদ হোসেন।

জাতীয় ক্রীড়া পরিষদ থেকে:
কবির খান, রুহুল আমিন, সরফরাজ আহমেদ, সালাউদ্দিন হায়দার, জাহিদ পারভেজ চৌধুরী।

জেলা-বিভাগ থেকে:
ঢাকা বিভাগীয় ক্রীড়া সংস্থা– সাইদ বিন জামান, চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থা– শহিদুর রহমান, রাজশাহী বিভাগীয় ক্রীড়া সংস্থা– আমিনুল হক দেওয়ান, রংপুর বিভাগীয় ক্রীড়া সংস্থা– শামসুজ্জামান সামু, খুলনা বিভাগীয় ক্রীড়া সংস্থা– শফিকুল ইসলাম, বরিশাল বিভাগীয় সংস্থা– মিজানুর রহমান, সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থা– কাইয়ুম চৌধুরী।

আগামী ২০ এবং ২১ মে সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলবে মনোনয়ন বিতরণ। ২১ এবং ২২ মে সকাল ১১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত মনোনয়ন দাখিলের সময় পাবেন প্রার্থীরা। ২৩ মে বাছাইকৃত মনোনয়নপত্রের তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন।

২৪ মে একই দিনে বাছাইকৃত মনোনয়ন তালিকার ওপর আপত্তি গ্রহণ এবং শুনানি অনুষ্ঠিত হবে। ২৫ মে সকাল দশটা থেকে ২টা পর্যন্ত মনোনয়নপত্র প্রত্যাহারের সুযোগ পাবেন প্রার্থীরা। সেদিনই দুপুর দুইটায় চূড়ান্ত মনোনয়ন তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন।

২৫ মে পোস্টাল ব্যালট বা ই-ব্যালটের আবেদন করতে হবে। এই ব্যালট পাঠানোর প্রক্রিয়া শেষে আগামী ৭ জুন বোর্ড রুমে অনুষ্ঠিত হবে বিসিবি পরিচালক এবং সভাপতি ও সহ-সভাপতি পদের নির্বাচন। ফলাফল ঘোষণাও হবে একইদিনে।

প্রতিবারের ন্যায় এবারও ৩ ক্যাটাগরি থেকে ২৩ জন পরিচালক নির্বাচিত হবে। ক্যাটাগরি-১ অর্থাৎ জেলা-বিভাগ ক্যাটাগরি থেকে ১০ জন। ক্যাটাগরি-২ অর্থাৎ ক্লাব ক্যাটাগরি থেকে নির্বাচিত হবেন ১২ জন। এছাড়া সাবেক ক্রিকেটার ক্যাটাগরি থেকে নির্বাচিত হবেন ১ জন।

NO COMMENTS

LEAVE A REPLY