মালয়েশিয়ায় চিকিৎসাধীন মির্জা আব্বাসকে দেখতে গেলেন গোলাম পরওয়ার

0
2

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সংসদ সদস্য মির্জা অঅব্বাস বর্তমানে মালয়েশিয়ায় একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। সেখানে তাকে দেখতে গেছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল গেলাপ পরওয়ার।

মঙ্গলবার (১৯ মে) সকালে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে বিষয়টি জানানো হয়।পোস্টে জানানো হয়, মির্জা আব্বাসের শারীরিক অবস্থার খোঁজখবর নেন জামায়াতের সেক্রেটারি জেনারেল এবং তার দ্রুত আরোগ্যের জন্য দোয়া করেন।এ সময় সঙ্গে ছিলেন সংসদ সদস্য ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন।

এর আগে গত ১১ মার্চ ইফতারের সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন মির্জা আব্বাস। পরে তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার মস্তিষ্কে অস্ত্রোপচার করা হয়।পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য তাকে প্রথমে সিঙ্গাপুরে নেয়া হয় এবং পরে মালয়েশিয়ায় স্থানান্তর করা হয়।বর্তমানে তিনি মালয়েশিয়ার প্রিন্স কোর্ট মেডিকেল সেন্টারে চিকিৎসাধীন আছেন।

NO COMMENTS

LEAVE A REPLY