ইসরাইলের সঙ্গে গোপন আঁতাত ক্ষমার অযোগ্য, আমিরাতকে হুমকি ইরানের

0
3

ইরান ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলার পর গত ২৮ ফেব্রুয়ারি শুরু হওয়া ৪০ দিনব্যাপী যুদ্ধের মধ্যে ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গোপনে সংযুক্ত আরব আমিরাতে যান। ইরান এই ধরনের গোপন আঁতাত ক্ষমার অযোগ্য বলে আমিরাতকে হুমকি দিয়েছে।

বুধবার (১৩ মে) নেতানিয়াহুর দপ্তর এই সফরের তথ্য জানায়, যদিও সংযুক্ত আরব আমিরাত তা পুরোপুরি অস্বীকার করেছে।ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি জানিয়েছেন, তারা নেতানিয়াহুর গোপন সফরের বিষয়টি আগে থেকেই জানতেন। তিনি বলেন, ইসরাইলের সঙ্গে এমন গোপন আঁতাত ক্ষমার অযোগ্য এবং এতে বিভাজন তৈরি হবে। যারা এতে জড়িত তাদের বিচারের আওতায় আনা হবে।

অন্যদিকে, আমিরাতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, যে সফরের কথা বলা হচ্ছে তা কোনোভাবেই হয়নি। ইসরাইলের সঙ্গে তাদের সম্পর্ক প্রকাশ্য ও আব্রাহাম চুক্তির মাধ্যমে পরিচালিত। আনুষ্ঠানিক ঘোষণা ছাড়া কোনো গোপন বা অনানুষ্ঠানিক সম্পর্ক নেই।

২০২০ সালে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ইসরাইলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করে আমিরাত। সেই সময় বাহরাইন, মরক্কো ও সুদানও এই চুক্তিতে যোগ দেয়।

NO COMMENTS

LEAVE A REPLY