গনভোটের রায় বাস্তবায়নে সংসদের আগামী অধিবেশনে সংষ্কার পরিষদের বৈঠক আহবান করুন

পঞ্চগড়ে মিয়া গোলাম পরওয়ার

0
20

পঞ্চগড় প্রতিনিধি: জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, গণরায়ে যেসব সংস্কার হয়েছে এবং জনগণ যা চেয়েছে, সেগুলোই অনুমোদন করা উচিত। সংঘাত ও সহিংসতা নয়, সংসদের মাধ্যমেই সব সমস্যার সমাধান হওয়া প্রয়োজন।শনিবার (৯ মে) বিকেলে পঞ্চগড় চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ মিলনায়তনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন সংবিধান সংষ্কার ,গনভোট ও জুলাই সনদ নিয়ে শুরু থেকে সকল প্রক্রিয়ায় একমত থাকলেও সরকার গঠনের পর তারা এখন ভিন্ন অবস্থান নিয়েছে। এটা রাজনৈতিক দ্বিচারিতা এবং তা জনগনের প্রতি অসন্মান করা।গোলাম পরওয়ার বলেন, “সত্তর ভাগ মানুষ ‘হ্যাঁ’ ভোট দিয়ে ওনাদের নোট অব ডিসেন্ট খারিজ করে দিয়েছে। গণভোটের রায়ে যা যা সংস্কার হয়েছে, জনগণ যা চেয়েছে ওটাই আপনি অনুমোদন করুন। তাহলে সংকট কেটে যাবে।”

মিয়া গোলাম পরওয়ার বলেন, “যতক্ষণ সেটি না হচ্ছে, ১১ দলীয় নির্বাচনী জোটের যে ঐক্য হয়েছিল, তাদের ৭৭ জন সংসদ সদস্য সংসদে গিয়ে এ বিষয়ে কথা বলছেন। সকল সমস্যার সমাধানের কেন্দ্রবিন্দু হচ্ছে সংসদ। সেখানে এসব নিষ্পত্তি করুন।”

তিনি বলেন ১৭ অক্টোবর জাতীয় সংসদের দক্ষিন প্লাজায় অনুষ্ঠিত জুলাই সনদে এনসিপি ছাড়া সব নিবন্ধিত রাজনৈতিক দল স্বাক্ষর করেছিল।পরে রাস্ট্রপতির আদেশ জারী এবং ২৫ নভেম্বর গনভোটের আদেশ ঘোষনার পর একই দিনে গনভোট ও জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়। তখন পুরো প্রক্রিয়ায় চার মাস বিএনপি কোন রকম আপত্তি তুলেনি । অথচ সরকার গঠনের পর তারা এখন সংবিধান সংষ্কার প্রশ্নে অবস্থান নিয়েছে।

জামায়াতের সেক্রেটারী জেনারেল বলেন জুলাই সনদ ও গনভোটকে আলাদা করার চেষ্টা করা হচ্ছে। কারন জুলাই সনদে বিএনপির নোট অব ডিসেন্ট থাকলেও গনভোটে সে সুযোগ ছিলনা।গনভোটে জনগন সরাসরি সংষ্কারের পক্ষে মত দিয়েছে এবং ৭০ ভাগ ভোট ‘হ্যাঁ’ ভোট দিয়ে বিএনপির আপত্তিগুলোকে প্রত্যখ্যান করেছে।

সংবিধান সংষ্কারের বিভিন্ন প্রস্তাবের বিষয় তুলে ধরে গোলাম পরওয়ার বলেন প্রধানমন্ত্রী যেনো একই সঙ্গে দলীয় প্রধান থাকতে না পারেন, উচ্চ কক্ষে পিআর পদ্ধতি চালু ,সংবিধানিক পদে নিয়োগ আলাদা সার্চ কমিটি গঠন, বিচারপতি ও সাংবিধানিক প্রতিষ্ঠানের প্রধান নিয়োগে নিরপেক্ষতা নিশ্চিত করার মতো প্রস্তাবগুলো বাস্তবায়ন না হলে জুলাই সনদ বৃথা যাবে।তিনি অভিযোগ করেন বর্তমান ব্যবস্থায় প্রধামন্ত্রী ইচ্ছে মতো সাংবিধানিক প্রতিষ্ঠানের প্রধান নিয়োগ দিতে পারেন, সেটি ভবিষ্যত অবারও ফ্যাসিস্ট শাসনের পথ তৈরি করতে পারে।

তিনি আরও বলেন, “আমরা সংঘাত-সহিংসতা চাই না।গনভোটের রায় বাস্তবায়নের জন্য সংসদে আগামী অধিবেশনে সংবিধান সংষ্কার পরিষদের বৈঠক ডেকে গনভোটের রায় বাস্তবায়নের আহবান জানান এই জামায়াতের নেতা।

NO COMMENTS

LEAVE A REPLY