পঞ্চগড়ে অপরাধ দমন ও মাদক বিরোধী অভিযান, সামারি ট্রায়ালে চারজনের জেল

0
3

মোঃ কামরুল ইসলাম কামু পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে মাদক ও অপরাধ দমনে বিশেষ অভিযান পরিচালনা কালে তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।গ্রেতারকৃতদের আদালতে সামারি ট্রায়ালের মাধ্যমে কারাদন্ড ও জরিমানা করা হয়েছে। পঞ্চগড় সদর থানা পুলিশের একটি টিম মঙ্গলবার গোপন সংবাদের ভিত্তিতে দিনব্যাপী অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।

গ্রেফতারকৃতরা হলো; সদর উপজেলার হাড়িভাসা ইউপির হাড়িভাসা এলাকার মৃত নুর ইসলামের ছেলে সাদিকুল ইসলাম (২০) কে ১৮ পিস ইয়াবা ও একশত গ্রাম গাঁজা সহ গ্রেফতার করা হয়। এছাড়াও সদর উপজেলার বলেয়াপাড়া এলাকার আশরাফুল ইসলাম (৩৬) পিতা অজ্ঞাতকে গাঁজা সেবনরত অবস্থায় গ্রেফতার করা হয়। এসময় তার কাছে এক পুড়িয়া গাঁজা উদ্ধার করা হয়।

অপরদিকে সদর উপজেলার হাড়িভাসা ইউপির অধিকারি পাড়া এলাকার রফিকুল হকের ছেলে নুরজ্জামান প্রধান (৩৮) ও মৃত মাত আলী হোসেনের ছেলে জমির হোসেনকে (৩২) কে অনলাইন ক্যাসিনো জুয়া খেলা অবস্থায় গ্রেফতার করা হয়।বিষয়টি নিশ্চিত করেছেন অভিযান টিমের প্রধান উপপুলিশ পরির্দশক (এসআই) আসাদুজ্জামান। গ্রেফতারকৃত দুজনের বিরুদ্ধে সাইবার সুরক্ষা ও অপর দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক পৃথক ভাবে মামলা দায়ের করা হয়েছে।

গ্রেফতারকৃতদের আমলি পঞ্চগড় সদর আদালতে হাজির করা হলে আদালতের বিচারক আরিফুজ্জামান মুন্না স্বাক্ষী প্রমানের ভিত্তিতে সামারি ট্রায়ালের মাধ্যমে তাদের প্রত্যেককে বিনাশ্রমে তিন মাসের কারাদন্ড ও এক হাজার টাকা জরিমানা অনাদায়ে সাত দিনের কারাদন্ডাদেশ দেন।

এব্যাপারে পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম জানান, অপরাধ দমন ও মাদক বিরোধী অভিযান একটি চলমান প্রক্রিয়া। এ ব্যাপারে সরকার জিরো ট্রলারেন্স নীতি গ্রহন করেছেন। পুলিশের পক্ষ থেকে মাদক সেবীদের প্রতি নজরদারি রাখা হচ্ছে। পাশাপাশি অনলাইন ক্যাসিনো জুয়া ও অপরাধ দমনে সকল কার্যক্রম অব্যাহত রয়েছে।

NO COMMENTS

LEAVE A REPLY