পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ের তেঁতুলিয়ায় পারিবারিক কলহের জেরে আরজিনা খাতুন (২৬) নামে এক গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগে স্বামী মনির হোসেনকে ঘটনার পরপরই (২৪) গ্রেফতার করেছে তেঁতুলিয়া থানা পুলিশ।
ঘটনার পর নিহতের বাবা জালাল উদ্দীন বাদী হয়ে তেঁতুলিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করলে পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে অভিযুক্ত স্বামী মনির হোসেনকে গ্রেফতার করে ।
মামলার এজাহার সূত্রে জানা যায়, প্রায় ৩ বছর আগে তেঁতুলিয়ার রণচণ্ডী গ্রামের জালাল উদ্দীনের ছোট মেয়ে আরজিনার সাথে শালবাহান ইউনিয়নের শানুবালাবাড়ি গ্রামের শাহাজালালের ছেলে মনির হোসেনের বিয়ে হয়। বিয়ের পর থেকেই তাদের মধ্যে পারিবারিক দাম্পত্য কলহ চলছিল। গত ৩ মে সন্ধ্যা আনুমানিক ৭ টার দিকে নিজ বাড়িতে পারিবারিক বিষয় নিয়ে ঝগড়ার একপর্যায়ে মনির হোসেন তার স্ত্রী আরজিনাকে হত্যার উদ্দেশ্যে এলোপাথাড়ি মারপিট করে। এতে গুরুত্বর জঘমের শিকার হয় আরজিনা।
এরপর আরজিনাকে মুমূর্ষু অবস্থায় প্রথমে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে এবং পরে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে ঠাকুরগাঁও এলাকায় রাত ১১ টার দিকে তার মৃত্যু হয়।
তেঁতুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লাইছুর রহমান বলেন, মৃত্যুর সংবাদ পাওয়ার পর পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করা হয়। এই ঘটনায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে এবং আসামিকে ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে।



