পঞ্চগড়ে আলু উৎপাদন, বাজারজাতকরণ বিপণন বিষয়ক সভা অনুষ্ঠিত

0
14

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে ভ্যালু চেইন প্রমোশনাল অর্গানাইজেশনের আওতায় মাল্টি স্টেকহোল্ডার প্ল্যাটফর্মের নিয়মিত সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে পঞ্চগড় বিপণন কর্মকর্তার কার্যালয়ে আয়োজিত এ সভায় বিশেষভাবে আলু-এর উৎপাদন, সংরক্ষণ ও বাজারজাতকরণ ব্যবস্থাপনায় সমন্বয় জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা আসাদুন্নবী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা কৃষি বিপণন কর্মকর্তা মুআল্লেমা খানম, মাঠ ও বাজার পরিদর্শক আব্দুর রহিম,প্লেয়ার আসাদুজ্জামান। এ সময় সংশ্লিষ্ট বিভিন্ন পর্যায়ের কৃষক, ব্যবসায়ী ও উদ্যোক্তারা উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, পঞ্চগড় জেলায় আলু একটি গুরুত্বপূর্ণ অর্থকরী ফসল। কিন্তু উৎপাদন বেশি হলেও অনেক সময় সংরক্ষণ সংকট, বাজারদরের অস্থিরতা এবং মধ্যস্বত্বভোগীদের কারণে কৃষক ন্যায্যমূল্য থেকে বঞ্চিত হন। এ পরিস্থিতি মোকাবেলায় সমন্বিত উদ্যোগ গ্রহণ অত্যন্ত জরুরি।

তারা আরে বলেন, আলুর জন্য উন্নত সংরক্ষণ ব্যবস্থা (কোল্ড স্টোরেজ), বাজার তথ্যের সহজ প্রাপ্যতা এবং কৃষকদের সরাসরি পাইকারি বাজারের সঙ্গে সংযুক্ত করার ব্যবস্থা করতে হবে। পাশাপাশি আলুভিত্তিক প্রক্রিয়াজাত শিল্প গড়ে তোলার মাধ্যমে স্থানীয় উদ্যোক্তা তৈরি এবং কর্মসংস্থানের সুযোগ বাড়ানোর ওপর গুরুত্বারোপ করা হয়।

এছাড়া পুষ্টি সংবেদনশীল কৃষি, ভ্যালু চেইন উন্নয়ন এবং উৎপাদন পরিকল্পনাকে বাজার চাহিদার সঙ্গে সমন্বয় করার বিষয়েও আলোচনা হয়। বক্তারা মনে করেন, এসব উদ্যোগ বাস্তবায়িত হলে আলু চাষিদের আয় বৃদ্ধি পাবে এবং বাজার ব্যবস্থায় স্থিতিশীলতা আসবে।

এ কার্যক্রমটি প্রোগ্রাম অন এগ্রিকালচার অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্ট্রিপ্রেনিউরশিপ অ্যান্ড রেজিলিয়েন্স ইন বাংলাদেশ (PARTNER) এর আওতায় বাস্তবায়িত হচ্ছে। এতে সহযোগী হিসেবে রয়েছে এপিসিউভ ও কৃষি বিপণন অধিদপ্তর (ডিএএম)।

NO COMMENTS

LEAVE A REPLY