পঞ্চগড় প্রতিনিধি : পঞ্চগড়ে আন্ত:জেলা ডাকাত দলের ১০ সক্রিয় সদস্য গ্রেফতার ও তাদের নিকট থেকে একটি মাইক্রোসহ বিপুল পরিমান দেশীয় উদ্ধার করা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে জেলা পুলিশের গোয়েন্দা বিভাগের একটি দল অভিযান চালিয়ে রোববার দিবাগত রাত আনুমানিক আড়াইটার দিকে পঞ্চগড়- বাংলাবান্ধা সড়কে দশ মাইল এলাকা থেকে তাএদর আটক করে।
সোমবার বিকেলে পুলিশ সুপারের হলরুমে প্রেসব্রিফিংকালে পুলিশ সুপার রবিউল ইসলামএসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, সক্রিয় আন্ত:জেলা ডাকাত দল দেশীয় অস্ত্রে সজ্জে সজ্জিত হয়ে ডাকাতির উদ্দেশ্য ওই দশমাইল এলাকায় মাইক্রোবাস প্রবেশ করেছে। এসময় পঞ্চগড় জেলা শহরে দুটি ও তেতুঁলিয়ায় একটি চেকপোষ্ট বসানো হয়।
গোপন সংবাদ পাওয়ার আগে পুলিশ তথ্য প্রযুক্তির সহায়তায় ভোরের দিকে ডাকাতদের অবস্থান শনাক্ত করার পর তেতুঁলিয়া – বাংলাবান্ধা সড়কের পঞ্চগড় পানি উন্নয়ন বোর্ডের সামনে দাঁড়িয়ে থাকা ট্রাকের আড়ালে একটি সাদা রঙের পুরাতন নিশান মাইক্রোবাসে তল্লাশি করা সময় ভেতরে থাকা আন্ত: ডাকাত দলের প্রদীপ কুমার (৩৮) পিতা আবু চন্দ্র রায় সাং- ভাবকীপাড়া খানসামা ও জহুরুল ইসলাম (৩০) চিরিবন্দর দিনাজপুরকে গ্রেফতার করা হয়। তাদের দুজনের নিকট ডাকাতি কাজে ব্যবহৃত একটি মাইক্রোবাস থেকে দুটি মোবাইল জব্দ করা হয়। ওই দুজনের তথ্য মতে, আরো ৮ জনকে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের সামনের সড়কে দুটি অটো সিএনজিতে যাওয়ার সময় গ্রেফতার করা হয়।
আটক ওই দুই ডাকাত দলের তথ্য মতে. সকাল ৫ টা থেকে সাড়ে ৭ টাকা পর্যন্ত পঞ্চগড় সদর উপজেলার বিভিন্ন এলাকা থেকে নুর ইসলাম ওরফে পাচকেল (৬০) পিতামৃত শিরিল টুডু সাংÑইসলামবাগ পঞ্চগড় সদর,আব্দুল সালাম (৫৮) পিতামৃত শহিদার রহমান, সাং আতিরামপুর হাজীপাড়া রংপুর কোতয়ালী, রংপুর, খায়রুল ইসলাম(৪৫) পিতামৃত জহুল ইসলাম সাং- বৈকন্ঠপুর দিনাজপুর কোতয়ালী , বাবুল হোসেন (৫৪) পিতামৃত মোবারক আলী সাং- বেলবাড়ি দিনাজপুর কোতয়ালী, ফারুক হোসেন (৩০) পিতামৃত আলী হোসেন সাং জোলাপাড়া ইশ্বরপুর কোতয়ালী রংপুর, আব্দুল মান্নান (৪০) পিতা মাহমুদ আলী খলশী কুমুরিয়া দৌলতপুর মানিকগঞ্জ(বর্তমান ঠিকানা দিনাজপুরের শেখমোড়া রেলঘন্ঠি জনৈক দুলাল বিডিআর এর বাড়ির ভাড়াটিয়া), অবু ওরফে সুমন (৩০) পিতা ছকিউল ইসলাম সাং- দক্ষিণ বিষ্ঞপুর, মাঝপাড়া বদরগঞ্জ রংপুর ও মমিন ইসলাম (৩৮) পিতা আব্দুল সাং- দক্ষিন নসরত পুর চিরিরবন্দর দিনাজপুরকে বিভিন্ন এলাকা থেকে গ্রেফতার করা হয়।
এরপর তাদের নিকট থেকে আরো সাতমেড়া এলাকার চেকরমারি এলাকায় বালুর নীচে লুকিয়ে রাখা একটি সাদা প্লাষ্টিকের বস্তা সাদা ও বস্তায় রক্ষিত ধারালো ছুড়ি, ধারঅলো মাঝারি ছুড়ি , কাটার মেশিন দুটি ,¯øাইরেঞ্জ দুটি ,প্লাস একটি , কাটার বেল্ড একটি হাতল হ্যাকস বেøড দুটি ,হাতল ছাড়া বেল্ড একটি, হ্যাকস বেল্ড ১৩টি , লোহার তৈরী তারকাটা উঠানো যন্ত্র একটি, নাট খোলার গুটি রেঞ্জ একটি, নাটে ব্যবহৃত লোহার গুটি ছয়টি , রশি ৫০০ গ্রাম, টর্চলাইট দুটি সহ ডাকাতি কাজে ব্যবহৃত মোবাইল ফোন জব্ধ করা হয়। সোমবার বিকেলে পঞ্চগড় আমলী আদালতে তাদের সোর্পদ করা হলে আদঅলত তাদের জেল হাজতে পাঠায়।



