• Home
  • দেশ
  • পঞ্চগড়ে কোল্ড স্টোরেজে আলু সংরক্ষণে ভাড়া বৃদ্ধির প্রতিবাদে মানবন্ধন অনুষ্ঠিত
Image

পঞ্চগড়ে কোল্ড স্টোরেজে আলু সংরক্ষণে ভাড়া বৃদ্ধির প্রতিবাদে মানবন্ধন অনুষ্ঠিত

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে কোল্ড স্টোরেজে আলু সংরক্ষণে ভাড়া বৃদ্ধির প্রতিবাদে মানববন্ধন কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে। রোববার (২১জুন) সকালে আলুর ভ্যালু চেইন প্রমোশনাল বডির নেতৃবৃন্দ ও কৃষকরা পঞ্চগড়- তেতুঁলিয়া সড়কের পাশে কৃষি বিপনন কর্মকর্তার কার্যালয়ের সামনে দাঁড়িয়ে এই মানববন্ধন কর্মসূচীতে অংশ নেয়।

মানববন্ধন কর্মসূচীতে কৃষকও সংগঠনটির নেতৃবৃন্দরা তাদের বক্তব্যে কোল্ড স্টোরেজে আলু সংরক্ষণে জন্য ভাড়া বৃদ্ধি প্রত্যাহারের দাবি জানান। তারা অভিযোগ তুলে বলেন, বর্তমান কোল্ড স্টোরেজের মালিক পক্ষ প্রতিবস্তা আলু সংরক্ষণের ভাড়া ৪২০ টাকা নির্ধারণ করেছে। যা কৃষকদের বহন করা কষ্ট সাধ্য। তাদের দাবী প্রতিকেজি আলুর সংরক্ষন ভাড়া ২ হারে নিধার্রণ করা হোক। দেশের কৃষি উৎপাদনে আলু একটি গুরুত্বপূর্ণ ফসল। এই আলু এখন দেশের বাইরে রফতানি হচ্ছে। এ ব্যাপারে তারা সরকারের প্রতি কার্যকর পদক্ষেপ নেওয়া দাবী জানান।এসময় বক্তব্য রাখেন মির্জা সলিমুল্লাহ , রবিউল ইসলাম সহ অন্যান্যরা।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ENGLISH »