আজ থেকে দেশের কাঙ্ক্ষিত গণতন্ত্রের যাত্রা শুরু: প্রধানমন্ত্রী

0
10

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, “আজ থেকে দেশের কাঙ্ক্ষিত গণতন্ত্রের যাত্রা শুরু হয়েছে।”ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে দেয়া ভাষণে তিনি এ কথা বলেন।

বৃহস্পতিবার বেলা ১১টা ১০ মিনিটের দিকে ভাষণ দিতে শুরু করেন প্রধানমন্ত্রী।প্রধানমন্ত্রী তার ভাষণে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে স্মরণ করেন। এছাড়া জুলাই যোদ্ধাদের স্মরণ করেন তিনি।

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, দল–মত নির্বিশেষে তিনি দেশের জনগণের প্রতিনিধিত্ব করছেন। প্রতিটি পরিবারকে স্বনির্ভর করাই বিএনপির লক্ষ্য। এভাবে বিএনপি স্বনির্ভর বাংলাদেশ গড়তে চায় বলেন তিনি। তিনি এতে সবার সহযোগিতা কামনা করেন। স্বনির্ভর বাংলাদেশ গড়ায় কোনো বিরোধ থাকতে পারে না, বিরোধ নেই বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী।

এর আগে বেলা ১১টায় পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে অধিবেশনের আনুষ্ঠানিকতা শুরু হয়।

এর আগে সকাল ১০টা থেকে এমপিরা সংসদ ভবনে প্রবেশ করতে শুরু করেন। সকাল সাড়ে ১০টায় প্রবেশ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

নির্বাচনের মাধ্যমে অন্তর্বর্তী সরকারের সময়কাল শেষ করে প্রায় ২০ মাস পর আবার বসতে যাচ্ছে জাতীয় সংসদ। বৃহস্পতিবার বিএনপি সরকারের প্রথম অধিবেশন। এই অধিবেশনে ১৩৩টি অধ্যাদেশ উপস্থাপন করা হবে।

সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে, এদিনের বৈঠকে একাধিক গুরুত্বপূর্ণ সাংবিধানিক কার্যক্রম থাকছে। রীতি অনুযায়ী প্রথম দিন সংসদে ভাষণ দেবেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

এর আগে সকাল ১০টা থেকেই সংসদ সদস্যরা প্রবেশ করতে শুরু করেন।

এদিকে প্রথম অধিবেশন ঘিরে সংসদ ভবন এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষায় ওই এলাকায় সভা-সমাবেশ, মিছিল এবং অস্ত্র বা বিস্ফোরক বহনের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

উল্লেখ্য, ছাত্র-জনতার আন্দোলনের প্রেক্ষাপটে রাজনৈতিক পরিবর্তনের পর গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে সরকার গঠন করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। নির্বাচিত সংসদ সদস্যরা শপথ নেন ১৭ ফেব্রুয়ারি।

NO COMMENTS

LEAVE A REPLY