অনলাইন ডেস্ক: তথ্য অধিকার আইন এখনো পুরনো কায়দায় এবং ‘ফ্যাসিবাদ’ সরকারের মতোই চলছে বলে মনে করছেন টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান। আজ রোববার (৮ মার্চ) রাজধানীতে এ মন্তব্য করেন তিনি।
ইফতেখারুজ্জামান বলেন, ২০০৯–এর তথ্য অধিকার আইন যেটা পেয়েছি,পুরোনো কায়দায় চলছে। ফ্যাসিবাদ সরকারের মতোই চলছে। উদ্দেশ্যেমূলকভাবেই এ ধারা চলছে।
তিনি বলেন, অন্তর্বতী সরকারের সময়েও তথ্য কমিশন গত দেড় বছরও আলাদা ভাবে উন্নতি হয়নি,বরং ঘাটতি ছিল। বর্তমানে পছন্দের ব্যক্তি দ্বারা অনেক কমিশন পরিবর্তন হয়েছে, দ্রুত তথ্য কমিশন গঠনের আহ্বান জানাচ্ছি।
টিআইবির নির্বাহী পরিচালক বলেন, আইনের মাধ্যমে কমিশনাদের পদমর্যাদা উন্নতি ঘটানো উচিত। বর্তমান সরকারের প্রতি আমরা আশাবাদী। তাদের ইশতেহারে তথ্য অধিকারের গুরুত্ব দেওয়া হয়েছে। নতুন সরকারের যারা আসছে,তারা জনগণের আশা পূরণ করবে।
তিনি আরও বলেন,সরকার পরিবর্তন হয়,রাষ্ট্র পরিবর্তন হয়; কিন্তু তথ্য অধিকারের ব্যাপারে কেউ মনোযোগ দিচ্ছে না।স্বদিচ্ছার অভাব। অন্তর্বর্তী সরকারের অনেক কাজের তথ্য, বর্তমান সরকার সরিয়ে ফেলেছে,যা জনগণের জানার অধিকার ছিল।



