খালেদা জিয়া ছিলেন সাহসের অনুপ্রেরণা: ডা. জোবায়দা রহমান

0
32

অনলাইন ডেস্ক: প্রধানমন্ত্রী তারেক রহমানের স্ত্রী ডা. জোবাইদা রহমান বলেছেন, বেগম খালেদা জিয়া শুধু একজন রাজনৈতিক নেত্রী নন তিনি ইতিহাস, তিনি মহাকাল, তিনি একজন জীবন্ত কিংবদন্তি। প্রতিটি বাঙালি নারীর প্রেরণা, শক্তি ও সাহসের প্রতীক।রোববার (৮ মার্চ) সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আন্তর্জাতিক নারী দিবসের আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

এ সময় ডা. জোবাইদা রহমান আরো বলেন, বেগম খালেদা জিয়ার রাজনীতি কখনোই ক্ষমতাকেন্দ্রিক ছিল না, বরং দায়িত্ববোধ, সততা ও মানবকল্যাণই ছিল তাঁর পথনির্দেশক। প্রতিটি সিদ্ধান্তে রাজনৈতিক প্রজ্ঞা ও নৈতিকতার সুস্পষ্ট ছাপ দেখা গেছে। তিনি প্রমাণ করেছেন, রাজনীতি কেবল কৌশলের খেলা নয়, এটি মানুষের জন্য আত্মত্যাগের কঠিন অঙ্গীকার। বাঙালি সংস্কৃতি, পারিবারিক বন্ধন ও সামাজিক মূল্যবোধ রক্ষায় তাঁর নিষ্ঠা বিশ্ব রাজনীতিতেও বিরল দৃষ্টান্ত। তিনি পরিবার ও সন্তানদের শিকড়ের সঙ্গে যুক্ত রেখেছেন বাংলার সংস্কৃতিতেই।

দেশপ্রেম ও মানবসেবায় তিনি ছিলেন নিঃস্বার্থ ও নীরব। দয়া, ভালোবাসা ও সহমর্মিতাই তাঁর নেতৃত্বকে দিয়েছে মানবিক রূপ। নারী নেতৃত্বের সক্ষমতাকে তিনি শুধু জাতীয় পরিসরেই নয়, আন্তর্জাতিক অঙ্গনেও মর্যাদার আসনে পৌঁছে দিয়েছেন। অধ্যবসায়, যুক্তিবোধ ও আত্মমর্যাদা ছিল তাঁর শক্তির প্রধান উৎস। নিরক্ষরতা দূরীকরণ, নারীশিক্ষা বিস্তার, সামাজিক সংস্কার এবং নারীর অধিকার প্রতিষ্ঠায় তিনি ছিলেন দৃঢ় ও আপসহীন। তাঁর নেতৃত্ব দেখিয়েছে, নারী মানেই অনুকরণ নয়—নিজস্ব পরিচয়ে দৃঢ়ভাবে দাঁড়ানোর সাহসই প্রকৃত শক্তি।

NO COMMENTS

LEAVE A REPLY