কাউনিয়ায় প্রেসক্লাবের দোয়া ও ইফতার মাহফিল

0
33

কাউনিয়া (রংপুর) প্রতিনিধি ঃ রংপুরের কাউনিয়া প্রেসক্লাবের উদ্যোগে উপজেলার প্রয়াত সাংবাদিকদের স্মরণে দোয়া ও ইফতার মাহফিল শনিবার উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত হয়।

কাউনিয়া প্রেসক্লাবের সভাপতি শাহ মোবাশ্বারুল ইসলাম রাজুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ সাইফুল ইসলাম এর সঞ্চালনায় দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভ‚মি) অংকন পাল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জামিনুর রহমান, উপজেলা জামায়াতে ইসলামীর আমির আব্দুস সালাম সরকার, সাধারণ সম্পাদক অ্যাডঃ ফজলুর রহমান ফারুক, এনসিপির উপজেলা সমন্বয়ক মোঃ সাইদুল ইসলাম, আরিফা ফুড প্রোডাক্টস এর ব্যবস্থাপনা পরিচালক মোঃ আতাউর রহমান, কুর্শা ইউপি চেয়ারম্যান আব্দুল মজিদ। বক্তব্য রাখেন প্রত্যাশার আলো পত্রিকার সম্পাদক ও কাউনিয়া প্রেসক্লাবের সহ-সভাপতি সারওয়ার আলম মুকুল। উপস্থিত ছিলেন টেপামধুপুর ইউপি চেয়ারম্যান মোঃ রাশেদুল ইসলাম, বালাপাড়া ইউপি চেয়ারম্যান মোঃ আনছার আলী, সারাই ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বাবুল মিয়া, কাউনিয়া মোঃ হোসেন মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আইয়ুব আলী, এনসিপি জেলা নেতা রেজা, ডাচ বাংলা এজেন্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আখতারুল ইসলাম জাদু সহ বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গ, সাংবাদিক, বিশিষ্ট্য ব্যবসায়ীসহ সুধীজন।

NO COMMENTS

LEAVE A REPLY