দেবীগঞ্জে অর্থ আত্নসাতের অভিযোগে ইউপি চেয়ারম্যান ও প্রশাসনিক কর্মকর্তাকে নোটিশ

0
3

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার দন্ডপাল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজগর আলী এবং ইউনিয়ন পরিষদের সাবেক প্রশাসনিক কর্মকর্তা ময়নুল হকের বিরুদ্ধে পরিষদের অর্থ আত্মসাতের অভিযোগে কারণ দর্শানোর নোটিশ জারি করা হয়েছে।

জেলা প্রশাসকের কার্যালয়ের স্থানীয় সরকার শাখার সহকারী কমিশনার মোহাম্মদ সোহেল রানার স্বাক্ষরিত নোটিশে বলা হয়, গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনকে কেন্দ্র করে বিষয়টি প্রশাসনের নজরে আসে। পরে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় থেকে এ বিষয়ে একটি তদন্ত প্রতিবেদন দাখিল করা হয়।

প্রতিবেদনে উল্লেখ করা হয়, চেয়ারম্যান ও প্রশাসনিক কর্মকর্তার যোগসাজশে ৭৫ হাজার টাকা আদায় ও আত্মসাৎ করা হয়।প্রাথমিকভাবে অভিযোগের সত্যতা পাওয়ায় স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯ এবং প্রযোজ্য কর্মচারী বিধিমালার আওতায় কেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে না, তা আগামী ১০ কার্যদিবসের মধ্যে লিখিতভাবে জানাতে বলা হয়েছে। একই সঙ্গে ব্যক্তিগত শুনানিতে অংশ নিতে ইচ্ছুক কিনা তাও উল্লেখ করার নির্দেশ দেওয়া হয়েছে।

গত বছরের অক্টোবরে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশ হয়েছিল ইউপি চেয়ারম্যান ও প্রশাসনিক কর্মকর্তার অনিয়ম নিয়ে।জানা যায়, দন্ডপাল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজগর আলী এবং ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা।

NO COMMENTS

LEAVE A REPLY