বোদা উপজেলায় টিসিবির কাটুনে তেলের পরিবর্তনে পানির বোতল

0
27

পঞ্চগড় প্রতিনিধি-পঞ্চগড়ের বোদা উপজেলায় সরকারি বিপণন সংস্থা ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ( টিসিবি) পণ্যবাহী ট্রাকে সয়াবিন তেলের পরিবর্তে পানির বোতল পাওয়ার ঘটনা ঘটেছে।বুধবার (১৮ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার খাদ্য গুদামে (এলএসডি গোডাউন) পণ্য খালাসের সময় একটি কার্টনে তেলের পরিবর্তে ২ লিটারের ৯টি পানির বোতল পাওয়া যায়।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সয়াবিন তেলবাহী ট্রাকটি দিনাজপুরের ‘দশমাইল’এলাকার টিসিবি ডিপো থেকে বোদা উপজেলার খাদ্য গুদামে পণ্য নিয়ে আসে। বিকেল ৩টার দিকে ট্রাকটি আনলোড করার সময় কার্টনগুলো নামানোর সময় শ্রমিকদের সন্দেহ হয়। কার্টনের ওজন স্বাভাবিকের চেয়ে কিছুটা কম মনে হওয়ায় তারা কর্মকর্তাদের বিষয়টি জানান। পরে কর্মকর্তাদের উপস্থিতিতে একটি কাটুন খোলা হলে দেখা যায়, ভেতরে সয়াবিন তেলের পরিবর্তে তেলের বোতলের মতোই দেখতে ৯টি স্বচ্ছ পানির বোতল রাখা । প্রতিটি বোতলে ২ লিটার করে পানি ভর্তি ছিল।

বোদা উপজেলা এলএসডি গোডাউনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল করিম সিদ্দিকী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দিনাজপুরের দশমাইল টিসিবি ডিপো থেকে আসা ট্রাকটি আনলোড করার সময় আমাদের সন্দেহ হয়। পরে একটি কার্টন খুললে তেলের পরিবর্তে ৯ বোতল সাদা পানি পাওয়া যায়। বিষয়টি অত্যন্ত উদ্বেগজনক। এই ঘটনার পর আমরা ট্রাকটি আনলোড করা তাৎক্ষণিকভাবে বন্ধ করে দিয়েছি এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করেছি।

বোদা উপজেলা নির্বাহী অফিসার রবিউল ইসলাম বলেন, মালামাল আনলোড করার সময় একটি কার্টনে তেলের পরিবর্তে পানির বোতল পাওয়া যাওয়ার খবর পেয়েছি। আমরা ওই ট্রাকের মালামালগুলো গ্রহণ না করে ফেরত পাঠিয়েছি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। টিসিবির ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা পাওয়ার পর এ বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

NO COMMENTS

LEAVE A REPLY