পঞ্চগড়ে সিনিয়র জেলা ও দায়রা জজের বিদায়ী সংবর্ধনা প্রদান

0
12

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে বিচার বিভাগের সিনিয়র জেলা ও দায়রা জজ মোহাম্মদ ইমদাদুল হকের বিদায়ী সংবর্ধনা প্রদান। সোমবার ( ১৬ ফেব্রুয়ারি) বিকেলে জেলা আইনজীবী সমিতির আয়োজনে আইনজীবী সমিতির ভবনে ওই সংবর্ধনা সভা অনুষ্ঠিত হয়।

জেলা আইনজীবী সমিতির আহবায়ক এড. মহবুব উল হোসেনের সভাপতিত্বে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদায়ী বিচারক বিজ্ঞ সিনিয়র জেলা ও দায়রা জজ মোহাম্মদ ইমদাদুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যালের বিচারক হুসাইন মোহাম্মদ ফজলুল বারী, পারিবারিক আদালতের বিচারক নুরুজ্জামান সহ জেলার বিভিন্ন আদালতের বিচারকগণ।

আরে উপস্থিত ছিলেন জেলা ও দায়রা জজ আদালতের ব পিপি আদম সুফি, জেলা ও দায়রা জজ আদালতের জিপি আব্দুল বারী, সিনিয়র আইনজীবী মির্জা আমিরুল হক, গোলাম হাফিজ, এ হাসান প্রধান সহ আইনজীবী সমিতির অন্যান্যারা।বিদায়ী বিচারক মোহাম্মদ ইমদাদুল হকের পেশাগত সততা, নিষ্ঠা ও দক্ষতার প্রশংসা করেন এবং তাঁর ভবিষ্যৎ কর্মজীবনের সাফল্য কামনা করা হয়। পরে তাঁকে সম্মাননা স্মারক ও ফুলেল শুভেচ্ছা প্রদান করা হয়।

NO COMMENTS

LEAVE A REPLY