• Home
  • দেশ
  • আদমদীঘিতে ট্রেনের ছাদে অজ্ঞাত যুবকের মরদেহ
Image

আদমদীঘিতে ট্রেনের ছাদে অজ্ঞাত যুবকের মরদেহ

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি: ঢাকা থেকে পঞ্চগড়গামী আন্তঃনগর দ্রæতযান এক্সপ্রেস ট্রেনের ছাদ থেকে অজ্ঞাতনামা এক যুবকের মরদেহ উদ্ধার হয়েছে। গত বৃহস্পতিবার দিবাগত রাত আড়াইটার দিকে ট্রেনটি আদমদীঘি উপজেলার সান্তাহার রেলওয়ে জংশন স্টেশনে পৌঁছালে তার মরদেহ সান্তাহার রেলওয়ে জিআরপি থানার কাছে হস্তান্তর করা হয়।

থানা সূত্রে জানা গেছে, নিহত যুবকের পরিচয় এখনো শনাক্ত করা সম্ভব হয়নি। শুক্রবার সকালে তার মরদেহ ময়না তদন্তের জন্য সান্তাহার পাশের নওগাঁ সরকারি মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ বিষয়ে সান্তাহার রেলওয়ে জিআরপি থানার উপ-পরিদর্শক ও মামলার তদন্তকারী কর্মকর্তা একেএম ফজলুর রহমান জানান, “এখনও পর্যন্ত মরদেহটির পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। মরদেহের ঘাড়ে ছোট একটি আঘাতের চিহ্ন, পিঠে ঘর্ষণজনিত ক্ষত এবং নাক দিয়ে রক্তক্ষরণের আলামত পাওয়া গেছে। প্রাথমিকভাবে ঘটনাস্থলের আলামত ও শারীরিক অবস্থার ভিত্তিতে এটি দুর্ঘটনাজনিত মৃত্যু বলেই ধারণা করা হচ্ছে। এ ঘটনায় সান্তাহার রেলওয়ে থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে। নিহত যুবকের পরিচয় শনাক্তে পুলিশ কাজ করছে এবং বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ENGLISH »