• Home
  • দেশ
  • পঞ্চগড় জেলা পরিষদ চত্বরে বৃক্ষরোপন
Image

পঞ্চগড় জেলা পরিষদ চত্বরে বৃক্ষরোপন

পঞ্চগড় প্রতিনিধি- প্রধানমন্ত্রীর প্রতিশ্রত ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপন কর্মসূচী বাস্তবায়নের লক্ষ্যে জেলা পরিষদ পঞ্চগড় কর্তৃক আরো ১০০০টি বৃক্ষরোপন করার অংশ হিসেবে অফিস ও ডাকবাংলো চত্বরে বৃহস্পতিবার বৃক্ষরোপণ করেন জেলা পরিষদ প্রশাসক মোহাম্মদ তৌহিদুল ইসলাম।

কর্মসূচীর অংশ হিসেবে এর আগে পঞ্চগড় সদর উপজেলার গড়িনাবাড়ী ইউনিয়নের গোয়ালপাড়া এলাকায় পঞ্চগড়-ধামোর সড়কের পাশে জেলা পরিষদের উদ্যোগে এই বৃক্ষরোপণ কর্মসূচীর উদ্বোধন করেন জেলা পরিষদ প্রশাসক।

বিভিন্ন শ্রেণী পেশার মানুষকে সম্পৃক্ত করে বৃক্ষরোপন কর্মসূচি যথাযথভাবে বাস্তবায়ন এবং আগামী প্রজন্মের জন্য বসবাসযোগ্য দেশ গড়ার উপর গুরুত্বরোপ করেন জেলা পরিষদ প্রশাসক মোহাম্মদ তৌহিদুল ইসলাম। এ সময় প্রধান নির্বাহী কর্মকর্তা অঞ্জন কুমার সরকারসহ সহকারী প্রকৌশলী, উপসহকারী প্রকৌশলী এবং জেলা পরিষদের অন্যান্য কর্মকর্তা কর্মচারী, সুশীল সমাজের প্রতিনিধি ও প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ENGLISH »