রামিসাকে হত্যাকারীর প্রকাশ্যে ফাঁসি দাবী করলেন এমপি

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর ঢাকা মহানগরের পল্লবীতে আট বছর বয়সী শিশু রামিসাকে ধর্ষণের পর নৃশংস হত্যার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন ইসলামী বক্তা ও আমির হামজা। সেই সাথে ধর্ষণের ঘটনায় জড়িতদের প্রকাশ্যে ফাঁসির দাবি জানিয়ে তিনি কোরআনের আলোকে বিচারব্যবস্থা কার্যকরের আহ্বান জানিয়েছেন।

বৃহস্পতিবার (২১ মে) রাতে রাজশাহী নগরের সিটি বাইপাস রোড এলাকায় আয়োজিত এক তাফসিরুল কোরআন মাহফিলে বক্তব্য দিতে গিয়ে এসব কথা বলেন তিনি।

আমির হামজা বলেন, দেশে প্রচলিত আইনে রামিসা, আছিয়া কিংবা তানিয়ার মতো ঘটনার সঠিক বিচার সম্ভব হচ্ছে না। ধর্ষণ বন্ধ করতে হলে কোরআনের সুরা আন-নূরের নির্দেশনা অনুযায়ী বিচার কার্যকর করতে হবে। বাংলাদেশে যদি সত্যিই ধর্ষণের বিচার করতে হয়, তাহলে কোরআনের আয়াত অনুযায়ী বিচার করতে হবে। সংসদে সেই আইন কার্যকর করা হলে ধর্ষণ তো দূরের কথা, সমাজ থেকে অনৈতিক কর্মকাণ্ডও কমে যাবে।” শুধুমাত্র বক্তৃতা, মানববন্ধন বা বিবৃতি দিয়ে ধর্ষণ বন্ধ করা সম্ভব নয়। দেশে শরিয়াভিত্তিক আইন প্রতিষ্ঠা ছাড়া এ ধরনের অপরাধ নিয়ন্ত্রণে আনা কঠিন বলেও মন্তব্য করেন তিনি।

প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে আমির হামজা বলেন, রামিসাকে নিজের সন্তানের মতো ভাবুন। এমন ঘটনা যদি ক্ষমতাসীনদের পরিবারের কারও সঙ্গে ঘটত, তাহলে দেশজুড়ে ভিন্ন পরিস্থিতি তৈরি হতো। মানুষ নামের এই জানোয়ারদের শুধু কারাদণ্ড বা জরিমানা দিয়ে থামানো যাবে না। এদের প্রকাশ্যে ফাঁসি দিতে হবে।”

শিশু রামিসা হত্যাকাণ্ড নিয়ে দেশজুড়ে ক্ষোভ ও উদ্বেগের মধ্যেই আমির হামজার এ বক্তব্য নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *