ঘাটাইলে মাছ ধরতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে এক ব্যক্তির মৃত্যু

নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের ঘাটাইলে মাছ ধরতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে কামাল হোসেন (৪০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

শুক্রবার (২২ মে) সকাল ৯টার দিকে উপজেলার দিগড় ইউনিয়নের কৈডলা মেদিনীপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত কামাল হোসেন ওই গ্রামের মৃত সুজাত আলীর ছেলে।

স্থানীয়রা জানান, সকাল ৮টার দিকে বাড়ির পাশের খোলা চকের একটি ডোবায় চায়না জাল দিয়ে মাছ ধরতে যান কামাল। এসময় ডোবার ওপর দিয়ে টানানো সেচ পাম্পের থ্রি-ফেজ বিদ্যুৎ লাইনের একটি তার অরক্ষিত অবস্থায় পানিতে পড়ে ছিল। পানিতে বিদ্যুৎ ছড়িয়ে পড়লে তিনি গুরুতরভাবে বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে স্থানীয় লোকজন ঘটনাস্থলে গিয়ে কামালকে অচেতন অবস্থায় দেখতে পান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

স্থানীয়দের অভিযোগ, অরক্ষিত বিদ্যুৎ সংযোগ ও ঝুঁকিপূর্ণ সেচ লাইনের কারণে প্রায়ই দুর্ঘটনার আশঙ্কা তৈরি হয়।

ঘাটাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোকছেদুর রহমান জানান, মাছ ধরতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কামাল হোসেন নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *