পঞ্চগড় প্রতিনিধি: জাতীয় নাগরিক পাটির্র (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন.পতিত ফ্যাসিস্ট শেখ হাসিনা খুন গুম ও বিচার বহির্ভূত হত্যাকান্ড সহ যে অপরাধ করেছেন তার তুলনায় এই শাস্তি খুবই নগণ্য। এখন সেই শাস্তি কার্যকরের অপেক্ষায় আছি বলে মন্তব্য করেন তিনি । বৃহস্পতিবার (২০ নভেম্বর) রাতে পঞ্চগড়েরর আটোয়ারীতে আলোয়াখোয়া রাশ মেলার উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
তিনি বলেন, রায় কার্যকরের মধ্য দিয়ে আগামী ফেব্রারীর নির্বাচন হবে এবং সে সাথেএকজন স্বৈরাচারকে ফাঁসিতে ঝুলতে দেখার মধ্য দিয়ে গণতান্ত্রিক উত্তরণের পথে এগিয়ে যাবে দেশ। ভারত যতদিন ফাঁসির দন্ডপ্রাপ্ত গণহত্যাকারী শেখ হাসিনাকে ফেরত দিবে না ততদিন বাংলাদেশ নিয়ে তাদের মন্তব্য আমাদের কাছে গুরুত্বপূর্ণ নয়।
সারজিস বলেন, অন্তবর্তী সরকার এর মধ্যে গুরুত্বপূর্ণ একটি প্রতিশ্রতি পালন করেছে। তারা জুলাই গণহত্যার নির্দেশদাতা অসংখ্য খুনের খুনি শেখ হাসিনার বিচারিক প্রক্রিয়া শেষ করেছে। এটি সরকারের একটি সফলতা। পাশাপাশি জুলাই সনদ, গণভোট ও নোট অফ ডিসেন্টের যে বিষয়গুলো পরিষ্কার করে প্রতিশ্রতি অনেকাংশে পূরণ করেছে।
তিনি বলেন, আমরা জুলাই সনদের বাস্তবায়ন ও মৌলিক সংস্কারগুলো বাস্তবায়নের পথে যেতে চাই এবং একটি সুষ্ঠু গণভোট চাই।
আগামীতে বাংলাদেশে করাপটেড সিস্টেমগুলো সংস্কারের বিপক্ষে যারা থাকবে, গণভোটে যারা না এর পক্ষে থাকবে তারা বাংলাদেশপন্থী হতে পারে না। আগামীতে এনসিপি তাদের সঙ্গে পথ চলতে পারে যারা আগামীতে সংস্কারের পক্ষে থাকবে গণভোটের পক্ষে থাকবে এবং বিচারিক প্রক্রিয়া বাস্তবায়নের পক্ষে থাকবে।
সারজিস আলম বলেন, সেই জায়গায় আমরা অন্তর্র্বতীকালীন সরকারের কাছে চাইবো এই নির্বাচনে যদি তারা লেবেল প্লেয়িং ফিল্ড করতে চায় এবং ফেব্রয়ারীতে নির্বাচন নিশ্চিত করতে চায় তাহলে বাংলাদেশে প্রশাসনকে আইনশৃঙ্খলা বাহিনীকে এবং নির্বাচন সংশ্লিষ্ট অফিসারসহ যারা থাকবেন তাদের প্রত্যেকের নিরপেক্ষতা নিশ্চিত করতে হবে।
অনুষ্ঠানে জেলা প্রশাসক কাজী মো. সায়েমুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল শইমী ইমতিয়াজ, আলোয়াখোয়া মেলা কমিটির সাধারণ সম্পাদক মো শাহজাহান আলী প্রমুখ বক্তব্য রাখেন। এসময় আটোয়ারী উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা রবিউল ইসলাম, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম সরকারসহ স্থানীয় নেতৃস্থানীয়রা উপস্থিত ছিছেন।



