পঞ্চগড় জেলা জজ কোটের নবনিযুক্ত পিপি মির্জা নাজমুল ইসলাম কাজল

0
3

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড় জেলা ও দায়রা জজ আদালতের নবাগত পাবলিক প্রসিউকিউটর (পিপি) নির্বাচিত হয়েছেন অ্যাডভোকেট মির্জা নাজমুল ইসলাম কাজল।

তিনি জাতীয়তাবাদী দল-বিএনপির একজন নিষ্ঠাবান কর্মী। বিগত ১৭ বছর সকল বাঁধা বিঘ্ন পেরিয়ে রাজ পথে থেকেছেন। সময় গড়িয়ে গেলেও কোন ভাবেই নীতি বদল করেননি।

পঞ্চগড়-১ আসনে বিএনপির বর্তমান সংসদ সদস্য মুহাম্মদ নওশাদ জমিরের আদর্শিক পথ চলায় তার অবদান অস্বীকার্য।মির্জা নাজমুল ইসলাম কাজল বর্তমান জেলা বিএনপির যুগ্ম আহবায়ক হিসেবে দল ও কর্মীদের নিয়ে জনকল্যাণে কাজ করে জনগনের কাছে জনপ্রিয়তা পেয়েছেন।

তিনি পঞ্চগড় জেলা আইনজীবী সমিতিতে দুইবার সভাপতি ও একবার সাধারন সম্পাদক নির্বাচিত হয়েছেন। ১৯৯৩ সালে পেশাগত ভাবে আইনপেশায় যুক্ত হন।এছাড়া তিনি জাতীয়তাবাদী দল-বিএনপির জেলা আইনজীবী ফোরামের সভাপতি।

পিপি নির্বাচিত হওয়ায় জেলা আইনজীবী সমিতি ও জেলার বিভিন্ন সংগঠনের নেতৃব›ৃদ তাকে অভিনন্দন জানিয়েছেন। দিয়েছেন ফুলেল শুভেচ্ছা। সকল স্বার্থের উর্দ্ধে উঠে তার এ পবিত্র দায়িত্ব পালন করতে পারেন এজন্য সকলের সহযোগিতা কামনা করেন তিনি।

NO COMMENTS

LEAVE A REPLY