• Home
  • দেশ
  • পঞ্চগড়ে তাপমাত্রার পারদ নামতে শুরু করেছে, বাড়ছে শীতের দাপট
Image

পঞ্চগড়ে তাপমাত্রার পারদ নামতে শুরু করেছে, বাড়ছে শীতের দাপট

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে ক্রমেই বাড়ছে শীতের অনুভ’তি। কমছে তাপমাত্রার পারদ। মঙ্গলবার সর্ব নিম্নতাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৪ ডিগ্রি সেলসিয়াস। সকাল থেকেই আকাশ ছিল মেঘাছন্ন। তেতুঁলিয়া আবহাওয়া অফিস সকাল ৬ টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করে ১৪ ডিগ্রি সেলসিয়াস। তবে এরপর সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ঢ করা হয় ২৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।জলীয় বাস্পের পরিমান ছিল ১০০ ভাগ। সকাল থেকেই আকাশ ছিল মেঘাছন্ন। তবে কিছুক্ষন পর পর রোদ্র দেখা গেছে। তবে তার স্থায়িত্ব তেমন একটা ছিল না।

তেতুঁিলয়া আবহাওয়া অফিস জানায়, তাপমাত্রা আরও কমার সম্ভবনা রয়েছে। কুয়াশা কমলে শীতও বাড়বে। সন্ধ্যা ও ভোরে হিমেল বাতাস বইতে দেখা যায়। পথে প্রান্তরে মানুষ কে এখন শীতবস্ত্র পরেই বের হতে দেখা গেছে। ক্রমেই বাড়ছে শীতের কাপড় বোচা কেনা। শীতবস্ত্রের ভাসমান দোকান খুলে বসেছে ব্যবসায়িরা। বিকেল হতেই চারদিকে অন্ধকারছন্ন হয়ে উঠে পরিবেশ। বাড়তে থাকে শীতের অনুভূতি।

সদর উপজেলার ফুলপাড়ার বাসিন্দা আইয়ুব আলী বলেন, শীত বাড়ছে, মনে হয় তীব্রতা সামনে আরও বাড়তে পারে। এখন আর ফ্যান চালাতে হয়না। ব্যবসায়ি মোস্তাক হোসেন জানান, শীত এখনও সহনশীল আছে। তবে মনে হচ্ছে খুব তারাতারি আরও বাড়বে শীত। তেতুঁলিয়া আবহাওয়া অফিসের আবহাওয়া পর্যবেক্ষক রোকনুজ্জামান জানান, কুয়াশা কমলে শীত বাড়বে। এছাড়া দুই-তিন দিনের মধ্যে তাপমাত্রা আরও কমবে। তখন শীতের অনুভূতি আরও বাড়তে থাকবে।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ENGLISH »