• Home
  • দেশ
  • কাউনিয়ায় মশাল মিছিল থেকে এনসিপি কার্যালয়ে অগ্নিসংযোগকারীদের বিচারের দাবি, প্রতিবাদে মিছিল
Image

কাউনিয়ায় মশাল মিছিল থেকে এনসিপি কার্যালয়ে অগ্নিসংযোগকারীদের বিচারের দাবি, প্রতিবাদে মিছিল

কাউনিয়া (রংপুর) প্রতিনিধি ঃ রংপুরের কাউনিয়া উপজেলা জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনার প্রতিবাদে বিক্ষোভ ও মশাল মিছিল করেছে উপজেলা এনসিপি। রোববার ২২ নভেম্বও রাতে কর্মসূচি পালন করা হয়। কার্যালয়ে অগ্নিসংযোগের প্রতিবাদ, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিচার এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফাঁসির দাবিতে এ বিক্ষোভ ও মশাল মিছিলের আয়োজন করা হয়।

উপজেলা এনসিপির উদ্যোগে আয়োজিত মিছিলটি দলীয় কার্যালয় থেকে বের হয়ে সানাই মোড়সহ উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে মিছিলটি কাউনিয়া বাসস্ট্যান্ডে গিয়ে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তব্য দেন রংপুর জেলা এনসিপির আহ্বায়ক আল মামুন, ভারপ্রাপ্ত সদস্যসচিব আবু রেজা আবদুল্লাহ, জেলা সাংগঠনিক সম্পাদক মোস্তাইন বিল্লাহ, পীরগাছা উপজেলা এনসিপির প্রধান সমন্বয়ক আবদুল্লাহ আল মামুন, কাউনিয়া উপজেলা এনসিপির প্রধান সমন্বয়ক মোঃ সাইদুল ইসলাম, বালাপাড়ার হাবিবুর রহমান এবং টেপামধুপুর ইউনিয়ন যুগ্ম সমন্বয়ক আব্দুল খালেক ও আতাউর রহমান। এ সময় এনসিপির যুবশক্তি ও ছাত্রশক্তির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।

সমাবেশে বক্তারা এনসিপির কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। একই সঙ্গে এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের বিচারের দাবি জানান তাঁরা। পাশাপাশি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিচার এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফাঁসির দাবিও পুনর্ব্যক্ত করেন।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ENGLISH »