• Home
  • দেশ
  • আদমদীঘিতে দুইটি আরসিসি সড়ক নির্মাণকাজের উদ্বোধন
Image

আদমদীঘিতে দুইটি আরসিসি সড়ক নির্মাণকাজের উদ্বোধন

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার পৌরসভায় বৃহত্তর পাবনা ও বগুড়া জেলার নগর অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় দুইটি আরসিসি সড়ক নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। রবিবার (৮ নভেম্বর) বেলা ১২টায় পৌর শহরের সাইলো রোড থেকে তারাপুর এবং তারাপুর মেইন রোড থেকে কাজিপুর মসজিদ পর্যন্ত সড়ক দুইটির নির্মাণকাজের উদ্বোধন করা হয়। উদ্বোধন করেন সংসদ সদস্য আব্দুল মহিত তালুকদার। সান্তাহার খাদ্য শস্য সাইলো রোড থেকে তারাপুর পর্যন্ত ৫৫৩ মিটার সড়ক নির্মাণে ব্যয় ধরা হয়েছে ১ কোটি ৯৯ লাখ ৮০ হাজার ২৮৫ টাকা এবং তারাপুর মেইন রোড থেকে কাজিপুর মসজিদ পর্যন্ত ২৪৩ মিটার সড়ক নির্মাণে ব্যয় হবে ৪৪ লাখ ৭৭ হাজার ৭০৭ টাকা। সড়ক দুইটি নির্মাণে মোট ব্যয় হচ্ছে ২ কোটি ৪৪ লাখ ৫৭ হাজার ৯৯২ টাকা। সান্তাহার পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার মাসুমা বেগমের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বগুড়া-৩ (আদমদীঘি-দুপচাঁচিয়া) আসনের সংসদ সদস্য আব্দুল মহিত তালুকদার। এ সময় উপস্থিত ছিলেন বিএনপির সান্তাহার পৌর কমিটির সভাপতি ও সাবেক মেয়র তোফাজ্জল হোসেন ভুট্টু, জেলা বিএনপির সমাজকল্যাণ সম্পাদক মাহফুজুল হক টিকন, সান্তাহার পৌর বিএনপির সাধারণ সম্পাদক এসএম আক্তারুজ্জামান মিঠু, পৌরসভার সহকারী প্রকৌশলী মনিরুজ্জামান তালুকদার, সান্তাহার পৌর বিএনপির সহ-সভাপতি ইকবাল হোসেন, সাংগঠনিক সম্পাদক এসএম দিলদার আলম জুয়েল ও মামুনুর রশিদ। এ ছাড়া উপস্থিত ছিলেন পৌর যুবদলের আহ্বায়ক ওয়াহেদুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক মাহমুদুল আলম, সান্তাহার পৌর শ্রমিক দলের সভাপতি মাসুদ রানা, পৌর মহিলা দলের সভাপতি হাসিনা মমতাজ মুক্তা, ঠিকাদার জামিন আহসান প্রমুখ।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ENGLISH »