পঞ্চগড় প্রতিনিধি- পানি সম্পদ মন্ত্রনালয়ের পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ এমপি বলেছেন, ঐতিহাসিক ৭ নভেম্বরের চেতনাকে ধারন করার মাধ্যমে নদীমাতৃক বাংলাদেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করা হবে। কোন ষড়যন্ত্র সফল হবেনা বলে মন্তব্য করেছেন।মন্ত্রী শনিবার পঞ্চগড় সরকারী অডিটোরিয়ামে অনুষ্ঠিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনায় এসব কথা বলেন তিনি ।
ফরহাদ হোসেন আজাদ বলেন পৃথিবীর মানচিত্রে নতুন করে একটি দেশকে পরিচিত করার জন্যই সেদিন সেই ৭ই নভেম্বর বিপ্লব সংঘটিত হয়েছিল। ১৯৭১ সালে যখন এই জাতি দিকভ্রান্ত ছিল,১৯৭১ সালের সেই সময়ে অনেক নেতারা জীবন রক্ষার জন্য দেশ থেকে পালিয়ে গিয়েছিল ৩ ডিসেম্বর নভেম্বর থেকে বিশেষ করে ৬ই নভেম্বর পর্যন্ত সেদিন ক্ষণে ক্ষণে বাহির চিত্র এভাবে পরিবর্তন হয়েছে কে রাষ্ট্রপ্রধান, কে দেশ চালাবে? পরিস্থিতি ছিল ধোয়ঁশা এবং সেই মুহূর্তেএকের পর একটা বিপ্লব, একের পর এক অভ্যুত্থান তার মধ্য দিয়ে সেদিন ওই একাত্তরে যে দেশপ্রেমের ভূমিকা রেখেছিলেন,সেই দিন কিন্তু এই সৈনিক, ছাত্র, জনতারা ঐক্যবদ্ধ হয়ে সেদিন প্রমাণ করলেন যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এই বাংলাদেশের জন্য স্বাধীনতা ঘোষণা করেছেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে আগামী দিনে এই বাংলাদেশকে রক্ষা করতে পারবেন, আমাদের এই ৭ই নভেম্বরকে বিশেষ করে বর্তমান তারেক রহমান সরকার সারা বাংলাদেশে শুধু শিক্ষা প্রতিষ্ঠান নয়, সরকারের প্রতিটি স্তরে, প্রতিটি মাধ্যমে,প্রতিটি পর্যায়ে এর মমত্ব, তার গুরুত্ব এবং এর সত্য জিনিসটা উন্মোচন করে আমরা যেন আমাদের নতুন প্রজন্মের কাছে পৌঁছাতে পারি ।
তিনি আরও বলেন ফ্যাসিস্ট স্বৈরাচার, যিনি সেদিন ২৪শে জুলাই আন্দোলনে আমার হাজার হাজার ছাত্র-জনতাদের খুন করেছিল, শিশু রক্ষা পায় নাই,আমাদের কয়েক হাজার চল্লিশ হাজারের মতো আমাদের ছাত্র, জনতা, শ্রমিককে পঙ্গু করেছিল,অন্ধ করেছিল, আজকে তাদের নূন্যতম কোন ধরনের অনুকম্পা না করে, আত্মসমর্পণ না করে,কোনো পরিবর্তন না হয়ে আজকে তারা আবারো দিবাস্বপ্ন অনেক দেখছেন।
তিনি বলেন আমরা ২৪শে জুলাই আন্দোলন করেছি, যে জুলাই আন্দোলন মধ্য দিয়ে আমরা গণতন্ত্রকে ফিরিয়ে এনেছি,কথা বলার স্বাধীনতা ফিরিয়ে নিয়েছি, আমরা ভোটাধিকার ফিরিয়ে নিয়েছি, মানবাধিকার ফিরিয়ে নিয়েছি আমরা সেই ২৪-কে ধারণ করে প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী দিনে যে চিন্তা, চেতনা ধারণ করে বাংলাদেশে এগিয়ে যেতে চান, যেভাবে বাংলাদেশ গড়ে তুলতে চান। প্রধানমন্ত্রী তারেক রহমান যেভাবে আজকে সারা বাংলাদেশে আগামী পাঁচ বছরে ২০ হাজার কিলোমিটার নদীখাল জলাশয় খনন করবেন। আমাদের যেমন পদ্মা ব্যারেজ, তিস্তা ব্যারেজ নিয়ে আমরাপরিকল্পনা নিয়েছি।
জেলা প্রশাসক মোসা. শুকরিয়া পারভীনের সভাপতিত্বে এসময় অনুষ্ঠানের আরও উপিস্থিত ছিলেন পুলিশ সুপার আবু সাইম ,জেলা পরিষদ প্রশাসক এম এ মজিদ, জেলা বিএনপির আহবায়ক মো. জাহিরুল ইসলাম কাচ্চু পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট মির্জা নাজমুল ইসলাম কাজল সহ রাজনৈতিক নেতৃবৃন্দ সহ স্থানীয় প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাগন।















