• Home
  • দেশ
  • রাজশাহীতে যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত
Image

রাজশাহীতে যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

নাজিম হাসান,রাজশাহী জেলা প্রতিনিধি: রাজশাহীতে যথাযোগ্য মর্যাদায় ও উৎসাহ-উদ্দীপনার মধ্যদিয়ে গতকাল শনিবার (৭ নভেম্বর) সকালে দলীয় পতাকা উত্তোলন এবং পায়রা ও বেলুন-ফেস্টুন উড়িয়ে ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত হয়েছে। এবং বিকেলে রাজশাহী জেলা শিল্পকলা একাডেমিতে জেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভার আয়োজন করা হয়। রাজশাহীর জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলামের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটন, বিভাগীয় কমিশনার কাজী মোহাম্মদ সাইফুল ইসলাম, রাজশাহী মহানগর পুলিশ কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির ও জেলা পুলিশ সুপার মো. মামুন অর রশিদ। এসময় ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু ক্তব্যে তিনি বলেন, শহীদ জিয়াউর রহমান দেশের মানুষকে স্বাধীনতার প্রকৃত সুখ ফিরিয়ে দিয়েছিলেন। দেশের মানুষের কল্যাণে তিনি সব সময় কাজ করেছেন এবং দেশকে হানাদারমুক্ত করতে অসামান্য নেতৃত্ব দিয়েছেন। তার দেখানো আদর্শ ও পথ অনুসরণ করেই বিএনপি দেশের মানুষের কল্যাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তিনি আরও বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এরশাদ বা আইয়ুব খানের মতো পেছনের দরজা দিয়ে রাষ্ট্রক্ষমতায় আসেননি। দেশের জন্য অতীতে তিনি অনেক পরীক্ষা দিয়েছেন এবং মহান স্বাধীনতা যুদ্ধে সর্বোচ্চ অবদান রেখেছেন। জিয়াউর রহমানকে সামনে নিয়েই দেশের মানুষ প্রকৃত স্বাধীনতার স্বাদ গ্রহণ করেছিল।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ENGLISH »