পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড় সদর উপজেলার ধাক্কামারা ইউনিয়নের লাঙ্গলগাঁও নামক গ্রামে বজ্রপাতে নিহত মকছেদুল ইসলাম (২৭) পরিবারের মাঝে নগদ অর্থ সহায়তা সহ ত্রান সামগ্রী প্রদান করা হয়েছে। সদর উপজেলা নির্বাহী অফিসার ফাহমিদা খাতুন সুলতানা ওই অর্থ ও নগদ টাকা প্রদান করেছেন।
মঙ্গলবার (৯ জুন) উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নিহতের বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন ইউএনও ফাহমিদা সুলতানা। সময় তিনি নিহতের স্বজনদের প্রতি গভীর সমবেদনা জানান এবং সরকারের পক্ষ থেকে সহায়তা হিসেবে নগদ ২০ হাজার টাকা, শুকনা খাবার ও কম্বল প্রদান করেন। পাশাপাশি বজ্রপাতে আহত নিহতের বড় ভাইয়ের চিকিৎসা ব্যয় নির্বাহের জন্য অতিরিক্ত ১০ হাজার টাকা আর্থিক সহায়তা দেওয়া হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, গত সোমবার ধাক্কামারা ইউনিয়নের লাঙ্গলগাঁও তেলী পাড়ায় বজ্রপাতে মোকছেদুল ইসলাম ঘটনাস্থলেই নিহত হন। এ ঘটনর বড় ভাইও আহত হন। নিহত মোকছেদুল ইসলাম পরিবারের একমাত্র কর্মক্ষম ছিলেন।
বজ্রপাতে নিহত মকছেদুল ইসলামের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে তিনি বলেন, পরিবারের এই ক্ষতি কোনোভাবেই পূরণ হওয়ার নয়। তবে সরকারের পক্ষ থেকে মানবিক সহায়তা অব্যাহত থাকবে এবং প্রয়োজনীয় সহযোগিতা প্রদানে প্রশাসন সচেষ্ট থাকবে।
এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা পরিষদের প্রশাসনিক কর্মকর্তা আব্দুর রশিদ, ধাক্কামারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল ইসলাম দুলালসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।
















