• Home
  • দেশ
  • দেবীগঞ্জে স্বামীর দাফন শেষ হতেই স্ত্রীর মৃত্যু, হৃদয়বিদারক ঘটনায় শোকের ছায়া
Image

দেবীগঞ্জে স্বামীর দাফন শেষ হতেই স্ত্রীর মৃত্যু, হৃদয়বিদারক ঘটনায় শোকের ছায়া

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ের দেবীগঞ্জে স্বামীর মৃত্যুর পর শোকে কাতর হয়ে মারা গেছেন তাঁর স্ত্রী। স্বামীর দাফন সম্পন্ন হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই স্ত্রীর মৃত্যুতে পরিবার, স্বজন ও স্থানীয়দের মধ্যে নেমে এসেছে শোকের ছায়া।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) উপজেলার দণ্ডপাল ইউনিয়নের শান্তিনগর গ্রামে এ হৃদয়বিদারক ঘটনা ঘটে। জানা গেছে, শান্তিনগর গ্রামের ওমর আলী (৮০) বার্ধক্যজনিত অসুস্থতার কারণে বুধবার (৭ অক্টোবর) সকাল সাড়ে ১১টার দিকে মারা যান। বৃহস্পতিবার সকাল ১০টায় জানাজা শেষে তাঁর দাফন সম্পন্ন করা হয়।

দাফন শেষে বাড়িতে ফেরার পর স্বামীর মৃত্যুতে শোকে কাতর হয়ে মূর্ছা যান তাঁর স্ত্রী হরতন বেগম (৭৮)। পরে বৃহস্পতিবার দুপুর ১টার দিকে তিনিও মারা যান।

স্থানীয় বাসিন্দারা বলেন, স্বামী-স্ত্রীর মধ্যে গভীর ভালোবাসা ছিল। স্বামীর মৃত্যুর পর তাঁর দাফন শেষ হতে না হতেই স্ত্রীর মৃত্যুর ঘটনায় তারা হতবাক ও শোকাহত। একই দিনে স্বামী-স্ত্রীর দাফনের ঘটনায় এলাকায় শোকের আবহ তৈরি হয়েছে।

দণ্ডপাল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজগর আলী বলেন, “মারা যাওয়া দুজন আমার চাচা ও চাচি। আমি বর্তমানে অসুস্থ হয়ে ঢাকায় আছি, তাই তাদের শেষবার দেখতেও পারলাম না। আমার চাচা দীর্ঘ ২৫ বছর মসজিদে আজান দিয়েছেন। তারা দুজনই খুব আল্লাহওয়ালা মানুষ ছিলেন। আল্লাহ তাঁদের জান্নাতুল ফেরদৌস দান করুন।”

স্বামী-স্ত্রীর পরপর মৃত্যুর ঘটনায় পরিবার, স্বজন ও স্থানীয়দের মধ্যে গভীর শোকের ছায়া নেমে আসে।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ENGLISH »