• Home
  • দেশ
  • ভারতে অনুপ্রবেশের চেষ্টার সময় তেঁতুলিয়া সীমান্তে তিন তরুণ আটক
Image

ভারতে অনুপ্রবেশের চেষ্টার সময় তেঁতুলিয়া সীমান্তে তিন তরুণ আটক

পঞ্চগড় প্রতিনিধি- পঞ্চগড়ের তেঁতুলিয়া সীমান্তে অবৈধ পথে ভারতে অনুপ্রবেশের চেষ্টার সময় চার তরুণকে আটক করেছে বডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় বিজিবির ধাওয়া খেয়ে আরও তিনজন পালিয়ে যায়।

জানা যায়,মঙ্গলবার (৬ অক্টোবর) ভোরে তেঁতুলিয়া সদর ইউনিয়নের শারিয়ালজোত সীমান্ত এলাকায় এই ঘটনা ঘটে। পরে সকালে আটক চারজনকে তেঁতুলিয়া থানায় নিয়ে যায় শারিয়ালজোত ক্যাম্পের বিজিবি সদস্যরা।

আটকরা হলেন; সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার আলীপুর লতারগাঁও এলাকার আফসার উদ্দিনের ছেলে মো. হাফিজুল ইসলাম (২১), সদর উপজেলার বনগাঁও এলাকার জাহেল মিয়ার ছেলে সাব্বির হোসেন (১৫) ও রাহান (১৩) এবং কুমিল্লার নাসিরনগর উপজেলার ব্যাংগোতা ছপ্পরতোলা এলাকার জজ মিয়ার ছেলে শিপন মিয়া (১৯)।

তবে বিজিবি সূত্রে জানা গেছে, মঙ্গলবার ভোর ৫টার দিকে পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটালিয়নের শারিয়ালজোত বিওপি ক্যাম্পের একটি টহল দল সীমান্তে দায়িত্ব পালন করছিল। এ সময় শারিয়ালজোত ফরেস্টের ভেতর দিয়ে সীমান্তের মেইন পিলার-৪৪০-এর ২৫ নম্বর সাব-পিলার এলাকা দিয়ে সাতজন বাংলাদেশি তরুণ ভারতে প্রবেশের চেষ্টা করেন।

ঘটনাটি টের পেয়ে শারিয়ালজোত বিওপির টহল দলের কমান্ডার হাবিলদার সেকেন্দার আলীর নেতৃত্বে বিজিবি সদস্যরা তাদের ধাওয়া করেন। এ সময় চারজনকে আটক করা সম্ভব হলেও অন্য তিনজন পালিয়ে যান। বিজিবির দাবী, আটক ও পলাতক তরুণরা কাজের সন্ধানে ভারতে অবৈধভাবে প্রবেশের চেষ্টা করছিলেন।

তেঁতুলিয়া থানার পরিদর্শক (তদন্ত) আব্দুল মালেক বলেন, বিজিবি চারজন তরুণকে আটক করে থানায় নিয়ে এসেছে। তাদের বিরুদ্ধে পাসপোর্ট আইনে মামলা দায়েরের করা প্রস্তুতি প্রক্রিয়াধিন রয়েছে।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ENGLISH »