• Home
  • আন্তর্জাতিক
  • চীন হতে বাংলাদেশগামী জাহাজে ৪০৫ টন বিস্ফোরক তৈরির উপাদান, আটক করলো ইন্দোনেশিয়া
Image

চীন হতে বাংলাদেশগামী জাহাজে ৪০৫ টন বিস্ফোরক তৈরির উপাদান, আটক করলো ইন্দোনেশিয়া

আন্তর্জাতিক ডেস্ক: ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেটসহ বাংলাদেশগামী একটি পণ্যবাহী জাহাজ জব্দ করেছে ইন্দোনেশিয়ার নৌবাহিনী। রকেট ও ক্ষেপণাস্ত্রের জ্বালানি তৈরিতে ব্যবহৃত এই কৌশলগত রাসায়নিকের পাশাপাশি জাহাজটিতে লাখ লাখ অনিবন্ধিত ফাঁকা ফোরজি এলটিই সিম কার্ডও পাওয়া গেছে।

ইন্দোনেশিয়ার সংবাদমাধ্যম ‘ওয়াসপাদা’র এক প্রতিবেদনে বলা হয়েছে, কমোরোসের পতাকাবাহী ‘এমভি স্টার লাইন’ (আইএমও: ৮৩৫৬৯৬২) নামের সাধারণ পণ্যবাহী জাহাজটি চীনের লিয়ানইউনগাং বন্দর থেকে বাংলাদেশের মোংলা বন্দরের উদ্দেশে যাচ্ছিল। পথিমধ্যে গত ৭ নভেম্বর উত্তর সুমাত্রার বেলাওয়ান উপকূলীয় জলসীমায় ইন্দোনেশীয় নৌবাহিনী জাহাজটিকে আটক করে।

জাহাজটিতে থাকা ৩৬টি কনটেইনারে তল্লাশি চালিয়ে নৌবাহিনীর সদস্যরা ১৫টি কনটেইনারে ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট এবং ৫৪টি প্যালেটে লাখ লাখ অনিবন্ধিত ফাঁকা ফোরজি এলটিই সিম কার্ড উদ্ধার করেন।

নৌ আঞ্চলিক কমান্ড-১-এর কমান্ডার রিয়ার অ্যাডমিরাল ডেনি সেপ্টিয়ান জানান, সোডিয়াম পারক্লোরেট একটি কৌশলগত অক্সিডাইজিং এজেন্ট, যা রকেট ও ক্ষেপণাস্ত্রের জ্বালানি উৎপাদনে ব্যবহৃত হয়।

তিনি আরও জানান, জব্দ করা এই বিপুল পরিমাণ রাসায়নিক দিয়ে অন্তত ১০০টি ক্ষেপণাস্ত্র তৈরি করা সম্ভব। চীন থেকে বাংলাদেশে যাওয়ার পথে জাহাজটি জ্বালানি নেয়ার জন্য বেলাওয়ান জলসীমায় বিরতি নিয়েছিল।

নৌ আঞ্চলিক কমান্ড-১-এর কমান্ডার রিয়ার অ্যাডমিরাল টিএনআই ডেনি সেপ্টিয়ানা কমোরোসের পতাকাবাহী জাহাজটি জব্দের বিষয়টি নিশ্চিত করে আরও জানান, গত ৭ নভেম্বর ইন্দোনেশীয় নৌবাহিনীর টহল জাহাজ ‘কেআরআই সিগালু-৮৫৭’ এটি আটক করে। ৭ নভেম্বর জব্দের পর থেকে জাহাজটি বেলাওয়ানের কাছে নোঙর করা অবস্থায় রয়েছে এবং এর মালামাল নিয়ে তদন্ত চলছে।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ENGLISH »