• Home
  • দেশ
  • গোদাগাড়ীতে দুই বিদেশি পিস্তল ম্যাগাজিন ও গুলি উদ্ধারসহ নারী ও যুবক গ্রেপ্তার
Image

গোদাগাড়ীতে দুই বিদেশি পিস্তল ম্যাগাজিন ও গুলি উদ্ধারসহ নারী ও যুবক গ্রেপ্তার

নাজিম হাসান,রাজশাহী জেলা প্রতিনিধি: রাজশাহীর গোদাগাড়ীতে চেকপোস্টে তল্লাশি চালিয়ে দুটি বিদেশি পিস্তল, চারটি ম্যাগাজিন ও ১০ রাউন্ড গুলিসহ এক নারী ও এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (২০ নভেম্বর) রাত সাড়ে ৭টার দিকে গোদাগাড়ী-রাজশাহী মহাসড়কের সারইল গ্রামস্থ জনৈক আনোয়ার হোসেন বাবুর বাড়ির দক্ষিণ পাশে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন, চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার তেলকুপি গ্রামের শীষ মোহাম্মদের ছেলে শাহীন আলী এবং জমিনপুর গ্রামের মৃত ইসরাইল আলীর মেয়ে পিংকি খাতুন। এ ঘটনায় শিবগঞ্জ থানার কালিগঞ্জ গ্রামের ভিকুর ছেলে শাহীন (৫৬) নামের আরও একজন পলাতক রয়েছেন। শনিবার (২১ নভেম্বর) রাজশাহী জেলা পুলিশের গণমাধ্যম বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

পুলিশ জানায়, রাজশাহী জেলা পুলিশ সুপার মো. মামুন অর রশিদের সার্বিক দিকনির্দেশনা ও তত্ত্বাবধানে জেলা ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মাহাবুবুর রহমানের নেতৃত্বে একটি দল গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালায়। গত ২০ নভেম্বর সন্ধ্যা সাড়ে ৭টার দিকে গোদাগাড়ী উপজেলার সারইল গ্রামে আনোয়ার হোসেন বাবুর বাড়ির দক্ষিণ পাশে গোদাগাড়ী-রাজশাহী মহাসড়কে অবৈধ মাদকদ্রব্য ও অস্ত্র উদ্ধারে চেকপোস্ট ডিউটি করছিল ডিবি পুলিশের দলটি। এ সময় সন্দেহভাজন মো. শাহীন আলী ও মোছা. পিংকি খাতুনকে তল্লাশি করা হয়। তল্লাশির সময় শাহীন আলীর পরিহিত জিন্স প্যান্টের সামনের দুই পাশের কোচ থেকে দুটি অবৈধ বিদেশি পিস্তল (মেড ইন ইউএসএ, ৭.৬৫ এমএম), চারটি ম্যাগাজিন ও ১০ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। পরে দুজনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার শাহীন আলীর বিরুদ্ধে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ থানায় অস্ত্র আইনে একটি ও বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা রয়েছে। এছাড়া পলাতক শাহীন নামে ওই অভিযুক্তের বিরুদ্ধে ঢাকার সূত্রাপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রয়েছে। অস্ত্র উদ্ধারের ঘটনায় গ্রেপ্তার ও পলাতক অভিযুক্তদের বিরুদ্ধে গোদাগাড়ী থানায় অস্ত্র আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ENGLISH »