• Home
  • দেশ
  • বিজিবি রংপুর রিজিয়ন গত ১০ মাসে ২২১ কোটি ৪৫ লাখ টাকা সমমূেল্যর মাদক এবং চোরাচালান মালামাল উদ্ধার
Image

বিজিবি রংপুর রিজিয়ন গত ১০ মাসে ২২১ কোটি ৪৫ লাখ টাকা সমমূেল্যর মাদক এবং চোরাচালান মালামাল উদ্ধার

মোঃ কামরুল ইসলাম কামু পঞ্চগড় প্রতিনিধি॥ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) রংপুর রিজিয়ন গত ১০ মাসে ২২১ কোটি টাকার সমমূল্যের মাদক এবং চোরাচালান মালামাল উদ্ধার করেছে।পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটালিয়ন এর অধিনায়ক স্বাক্ষরিত স্থানীয় সংবাদ কর্মীদের কাছে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। শনিবার সকালে এটি নিশ্চিত করা হয়।এতে বলা হয়, পুশইন প্রতিরোদে বিজিবি সদস্যরা সার্বক্ষনিক ভাবে দায়িত্ব পালন করছে। দেশের সীমান্ত সুরক্ষা নিশ্চিতকরণ, অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধ, মাদক, অস্ত্র ও অন্যান্য পণ্যের চোরাচালান রোধ এবং অভ্যন্তরীণ আইন-শৃঙ্খলা রক্ষায় নিরলসভাবে দায়িত্ব পালন করে যাচ্ছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।বিজিবি উত্তর-পশ্চিম রিজিয়ন, রংপুরের দায়িত্বপূর্ণ সীমান্তের ১,৬৬৮.৮৫৪ কিলোমিটার। এই সীমান্ত এলাকায় চোরাচালান ও মাদকদ্রব্য পাচার প্রতিরোধ, অবৈধ অনুপ্রবেশ রোধ এবং সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে রিজিয়নের আওতাধীন ইউনিটসমূহ সর্বোচ্চ সতর্কতা, পেশাদারিত্ব ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে যাচ্ছে। রিজিয়ন, রংপুরের অধীনস্থ চারটি সেক্টর ও ১৫টি ব্যাটালিয়নের সদস্যরা চলতি বছরের প্রথম ১০ মাসে অর্থাৎ গত ১ জানুয়ারী থেকে ৩০ অক্টোবর ২০২৬ তারিখ পর্যন্ত সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করে সর্বমোট ২২১ কোটি ৪৫ লক্ষ ৪৫ হাজার ১১৩ টাকা মূল্যের মাদকদ্রব্য ও চোরাচালানি মালামাল জব্দ করতে সক্ষম হয়েছে।

এসময় মাদকসহ অন্যান্য চোরাচালানের সঙ্গে জড়িত ৬১৫ জনকে আটক করা হয়েছে। জব্দকৃত মালামালের মধ্যে ১.৬৫৩ কেজি স্বর্ণ, ১৪টি আগ্নেয়াস্ত্র ও ৪১ রাউন্ড গুলি উল্লেখযোগ্য। আটককৃত মাদকদ্রব্যের মধ্যে রয়েছে ১১,৯১২ বোতল বিদেশি মদ, ৩,২৯১.৭৯০ লিটার দেশি মদ, ৩.৯৬৬ কেজি হেরোইন, ১,০০১.৯২ কেজি গাঁজা, ৫৪,২২০ পিস ইয়াবা ট্যাবলেট, ৬,৪১৬ বোতল ফেনসিডিল, ৩,৫০৬ পিস ফেয়ারডিল, ২.২৯০ কেজি ক্রিস্টাল মেথ (আইস), ২,৩৮,৮০৭ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট, ১,৪৬,৩০২ পিস মদ তৈরির ট্যাবলেট, ১,২৩,৮৫৩ বোতল নেশাজাতীয় সিরাপ, ২৩,৪১০ পিস নেশাজাতীয় ইনজেকশন এবং ২,১৫,৩১৬ পিস ভারতীয় বিভিন্ন প্রকার নেশাজাতীয় ট্যাবলেট।এছাড়াও, পঞ্চগড় ব্যাটালিয়ন (১৮ বিজিবি) এর দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় পূজামন্ডপসমূহে উৎসবমুখর পরিবেশে পূজা উদযাপন নিশ্চিত করতে ৬ প্লাটুন বিজিবি এবং ঠাকুরগাঁও-১ আসনের উপ-নির্বাচন উপলক্ষ্যে ০৫ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়। পাশাপাশি, স্থানীয় প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও জনপ্রতিনিধিদের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে জেলার সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা হয়।

পঞ্চগড় ব্যাটালিয়ন (১৮ বিজিবি) এর দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় অবৈধ পুশইন প্রতিরোধে সীমান্ত নজরদারি ও টহল জোরদার, ঝুঁকিপূর্ণ এলাকায় বিশেষ সতর্কতা এবং স্থানীয় জনগণের সঙ্গে সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত রয়েছে। সীমান্তে যেকোনো অনাকাঙ্খিত পরিস্থিতি মোকাবিলা এবং দেশের সীমান্ত সুরক্ষায় বিজিবি সর্বদা সতর্ক ও তৎপর রয়েছে।

পাশাপাশি সীমান্ত নিরাপত্তা নিশ্চিতকরণ এবং চোরাচালান, মাদকদ্রব্য পাচার, অবৈধ অনুপ্রবেশ ও মানবপাচার প্রতিরোধের পাশাপাশি জ্বালানি ও ভোজ্য তেলের অবৈধ মজুদ ও কৃত্রিম সংকট সৃষ্টির অপতৎপরতা রোধ এবং অবৈধ সীমান্ত পারাপার প্রতিরোধেও প্রয়োজনীয় কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। দেশের অর্থনৈতিক স্থিতিশীলতা, জনস্বার্থ এবং সীমান্তবর্তী এলাকার স্বাভাবিক পরিবেশ বজায় রাখতে বিজিবির রংপুর রিজিয়ন সর্বদা সচেষ্ট রয়েছে। এই প্রত্যয়ে সীমান্ত অপরাধমুক্ত, নিরাপদ ও সুশৃঙ্খল সীমান্ত গড়ে তুলতে বিজিবি রংপুর রিজিয়নের প্রতিটি সদস্য অর্পিত দায়িত্ব নিষ্ঠা, সততা ও পেশাদারিত্বের সঙ্গে পালন করে যাচ্ছে। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা এবং সীমান্ত নিরাপত্তা নিশ্চিতকরণে ভবিষ্যতেও এ ধারাবাহিকতা অব্যাহত থাকবে।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়,আন্তঃসীমান্ত অপরাধ প্রতিরোধে বিজিবির পাশাপাশি স্থানীয় প্রশাসন, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সাংবাদিক ও সীমান্তবর্তী জনগণের সম্মিলিত সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে, সাংবাদিকবৃন্দের বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন, জনসচেতনতা সৃষ্টি এবং সঠিক তথ্য প্রচার সীমান্ত নিরাপত্তা কার্যক্রমকে আরও গতিশীল ও কার্যকর করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এজন্য সকলের সহযোগীতা কামনা করা হয়।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ENGLISH »