• Home
  • দেশ
  • বর্ণাঢ্য আয়োজনে আরিফা ফুড প্রোডাক্টসের সম্মেলন, ডিলার-বিক্রেতাদের মিলনমেলা
Image

বর্ণাঢ্য আয়োজনে আরিফা ফুড প্রোডাক্টসের সম্মেলন, ডিলার-বিক্রেতাদের মিলনমেলা

কাউনিয়া (রংপুর) প্রতিনিধি ঃ বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে আরিফা ফুড প্রোডাক্টসের বার্ষিক সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার রংপুরের ভিন্ন জগৎ হলরুমে আয়োজিত এ সম্মেলনে প্রতিষ্ঠানের সারাদেশের ডিলার, বিক্রেতা, কর্মকর্তা-কর্মচারী, সাংবাদিকসহ প্রায় ৬০০ জন অংশগ্রহণ করেন। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন আরিফা ফুড প্রোডাক্টসের চেয়ারম্যান, বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবক মোঃ আতাউর রহমান। তিনি প্রতিষ্ঠানের ব্যবসায়িক পরিধি সম্প্রসারণ, নতুন কর্মসংস্থান সৃষ্টি এবং প্রতিষ্ঠানকে আধুনিক ও যুগোপযোগী হিসেবে গড়ে তুলতে সবার সহযোগিতা কামনা করেন।

সমাজসেবক মোঃ নাছির উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন প্রত্যাশার আলো পত্রিকার সম্পাদক সারওয়ার আলম মুকুল। এ ছাড়া বক্তব্য দেন প্রতিষ্ঠানের ম্যানেজার মোঃ রফিকুল ইসলাম, জিএম জসিম উদ্দিন এবং ডিলার জকির হোসেন (রোহনপুর), বিপ্লব পাঠান (সৈয়দপুর), রবিউল ইসলাম (ঠাকুরগাঁও) ও বাদশা মিয়া ভানু (মেলান্দহ, জামালপুর) প্রমুখ। সম্মেলনে প্রতিষ্ঠানের সেরা বিক্রেতা ও সফল ডিলারদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়। আলোচনা সভা শেষে সন্ধ্যায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ENGLISH »