• Home
  • আন্তর্জাতিক
  • ঐতিহাসিক বৈঠক শেষে ট্রাম্প-পুতিন-শি’র ৪ দফা যৌথ ‘শান্তি ঘোষণা’
Image

ঐতিহাসিক বৈঠক শেষে ট্রাম্প-পুতিন-শি’র ৪ দফা যৌথ ‘শান্তি ঘোষণা’

বিশ্বে কৌশলগত স্থিতিশীলতা ও আন্তর্জাতিক নিরাপত্তা বজায় রাখার অঙ্গীকার করেছে চীন, রাশিয়া ও যুক্তরাষ্ট্র। পারমাণবিক ঝুঁকি হ্রাস, জ্বালানি সরবরাহ স্থিতিশীল রাখা এবং জাতিসংঘের সংস্কারসহ চারটি গুরুত্বপূর্ণ বিষয়ে একমত হয়েছেন দেশ তিনটির রাষ্ট্রপ্রধান।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) চীনের শেনজেনে অনুষ্ঠিত ঐতিহাসিক ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তির লক্ষ্যে চীন-রাশিয়া-যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপ্রধানদের ঘোষণা’ শীর্ষক যৌথ বিবৃতি প্রকাশ করা হয়।

বিবৃতিতে স্বাক্ষরকারী হিসেবে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড জে ট্রাম্পের নাম উল্লেখ করা হয়েছে।

ঘোষণায় বলা হয়, তিন নেতা বর্তমান আন্তর্জাতিক পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করেছেন। একই সঙ্গে কৌশলগত স্থিতিশীলতা ও আন্তর্জাতিক নিরাপত্তা বজায় রাখার প্রতিশ্রুতি দিয়েছেন তারা।

জাতিসংঘের সংস্কারে একমত তিন দেশ

ঘোষণার প্রথম বিষয় হিসেবে জাতিসংঘের সংস্কারের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য হিসেবে চীন, রাশিয়া ও যুক্তরাষ্ট্র জাতিসংঘকে আরও কার্যকর করার অঙ্গীকার করেছে। বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলা এবং আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা রক্ষায় সংস্থাটির ভূমিকা আরও জোরালো করার কথাও বলা হয়েছে।

জ্বালানি সরবরাহ বাড়ানোর পরিকল্পনা

দ্বিতীয় বিষয়ে পরিশোধিত পেট্রোলিয়ামজাত পণ্যের উৎপাদন ও সরবরাহ বাড়ানোর পরিকল্পনা তুলে ধরেছে তিন দেশ। বিশ্বের সব দেশের সুবিধার কথা বিবেচনায় নিয়ে এ উদ্যোগ নেওয়ার পাশাপাশি জ্বালানি সরবরাহের স্থিতিশীলতা নিশ্চিত করার গুরুত্ব পুনর্ব্যক্ত করেছেন নেতারা।

আন্তর্জাতিক অপরাধ আদালতের এখতিয়ার নিয়ে অবস্থান

তৃতীয় বিষয়ে রাষ্ট্রের সম্মতি এবং রাষ্ট্রীয় কর্মকর্তাদের দায়মুক্তির নীতির গুরুত্ব তুলে ধরেছেন তিন নেতা। পাশাপাশি আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) ও এ ধরনের অন্যান্য সংস্থা যাতে নিজেদের বিচারিক এখতিয়ারের অপব্যবহার না করে, সে বিষয়ে একমত হয়েছেন তারা।

পারমাণবিক ঝুঁকি কমাতে সংলাপ

ঘোষণার চতুর্থ ও গুরুত্বপূর্ণ বিষয়ে পারমাণবিক যুদ্ধের ভয়াবহতা তুলে ধরা হয়েছে। এতে বলা হয়েছে, পারমাণবিক যুদ্ধে কোনো পক্ষের জয়ী হওয়ার সুযোগ নেই এবং এ ধরনের যুদ্ধ কখনোই সংঘটিত হওয়া উচিত নয়।

পারমাণবিক ঝুঁকি কমানো এবং পারমাণবিক অস্ত্রের বিস্তার ঠেকাতে নিজেদের মধ্যে সংলাপ অব্যাহত রাখার অঙ্গীকার করেছে তিন দেশ।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ENGLISH »