• Home
  • দেশ
  • পঞ্চগড়ে পুলিশের অভিযানে চার যুবলীগ কর্মী গ্রেফতার
Image

পঞ্চগড়ে পুলিশের অভিযানে চার যুবলীগ কর্মী গ্রেফতার

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে পুলিশের অভিযানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী যুবলীগের চার কর্মীকে গ্রেফতার করা হয়েছে। তাদের দুজনের বিরুদ্ধে মামলার প্রক্রিয়া চলছে। অপর দুজনকে কোর্টে সোর্পদ করা হয়েছে।

পঞ্চগড় সদর থানা সূত্রে জানা যায়, গ্রেফতারকৃতরা হলো: পঞ্চগড় পৌরসভার জালাসি এলাকার মৃত সলেমান আলীর ছেলে ৪ নং ওয়ার্ড যুবলীগের সাধারন সম্পাদক সাইফুল ইসলাম (৪৫) এবং ওই জালাসি এলাকার মৃত করিমের ছেলে ও যুবলীগের সক্রিয় সদস্য আল আমিন (৩৪) কে বুধবার রাত আনুমানিক ২ টার দিকে জালাসি এলাকার চাকলা রোড সংলগ্ন মডেল মসজিদ সংলগ্ন এলাকা থেকে গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছে প্রায় আধা লিটার পেট্রল জব্দ করা হয়। তাদের বিরুদ্ধে মামলার প্রক্রিয়া চলছে।

অপরদিকে ওইদিন দিবাগত রাত আনুমানিক সাড়ে ১২ টার দিকে পঞ্চগড় সদর থানার সন্ত্রাস বিরোদী আইনের (সংশোধন) ২০২৬ এর ৬(১) (ক) (খ)/৮/(৩১) /১০/১১/১২/১৩ ধারায় সদর উপজেলার হাড়িভাসা ইউনিয়নের হালুয়া পাড়া এলাকার মৃত তসিম উদ্দীনের ছেলে এবং হাড়িভাসা ইউনিয়ন আওয়ামীলীগের সদস্য জাহাঙ্গীর আলম (৪৫) এবং পঞ্চগড় পৌরসভার রামের ডাঙ্গার হান্নান সরকারের ছেলে ওই মামলার তদন্তাধিন সন্দেহ ভাজন আসামি মেহেদী হাসান (২৭) কে গ্রেফতার করা হয়।তাদের দুজনকে কোর্টে প্রেরন করা হয়েছে বলে জানায় পুলিশ।

পঞ্চগড় সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোখলেছুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, নৈরাজ্যসৃষ্টি ও সমাজ বিরোধী কর্মকান্ডে জড়িতদের গ্রেফতারে অভিযান চলামান থাকবে।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ENGLISH »