• Home
  • দেশ
  • গোপালগঞ্জ-০১ আসনের এমপি সেলিমের বাড়িতে, মুকসুদপুর থানা ও গ্রামীন ব্যাংকে আগুন
Image

গোপালগঞ্জ-০১ আসনের এমপি সেলিমের বাড়িতে, মুকসুদপুর থানা ও গ্রামীন ব্যাংকে আগুন

গোপালগঞ্জের মুকসুদপুর থানা ও গ্রামীণ ব্যাংক, এমপি সেলিম ও বিএনপি নেতার বাড়িতে অগ্নিসংযোগ করেছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য সেলিমুজ্জামান সেলিম ও গোপালগঞ্জ জেলা বিএনপির সভাপতি শরীফ রফিকুজ্জামানের বাড়িতে ককটেল বিস্ফোরণ, ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছেন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকমীরা।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল ১১টার দিকে কাশিয়ানী উপজেলার মহেশপুর ইউনিয়নের শিবগাতী গ্রামের বাড়িতে এ ঘটনা ঘটে। এছাড়াও গোপালগঞ্জ জেলা বিএনপির সভাপতি শরীফ রফিকুজ্জামানের বাড়িতেও অগ্নিসংযোগ করেছেন নিষিদ্ধ ঘোষিত আওয়ামী সন্ত্রাসীরা।

এছাড়াও দুপুরের দিকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীরা মিছিল নিয়ে মুকসুদপুর থানার সামনে জড়ো হয়। এসময় গেট ভেঙে থানায় প্রবেশ করে থানা ভবন ও বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর করে অগ্নিসংযোগ করে। তবে এ ঘটনায় তাৎক্ষণিকভাবে কারো হতাহতের খবর পাওয়া যায়নি।

এদিকে, গ্রামীণ ব্যাংকের মুকসুদপুরের একটি শাখায় ভাঙচুর ও আগুন দিয়েছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীরা। এসময় উপজেলা বিএনপি অফিসে ভাঙচুর চালায় অবরোধকারীরা।

এছাড়া, জেলা শহরের চৌরঙ্গী এলাকায় জেলা বিএনপির সাবেক সভাপতি এম এইচ খান মঞ্জুর বাড়িতে ভাঙচুর ও আগুন দেয়ার ঘটনা ঘটেছে।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ENGLISH »