পঞ্চগড় প্রতিনিধি: ‘অর্থনৈতিক শুমারি ২০২৪’ এর ন্যাশনাল রিপোর্ট প্রকাশ সংক্রান্ত কর্মশালা মঙ্গলবার( ১৭ নভেম্বর) বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) কর্তৃক পঞ্চগড় জেলা প্রশাসকের কার্যালয়ের সভাকক্ষে দেশের অর্থনৈতিক কাঠামোর আমূল পরিবর্তন ও অগ্রগতির চিত্র তুলে ধরে ‘অর্থনৈতিক শুমারি-২০২৪’-এর চূড়ান্ত জাতীয় প্রতিবেদন (ন্যাশনাল রিপোর্ট) প্রকাশ সংক্রান্ত কর্মশালার আয়োজন করা হয়।
উক্ত কর্মশালায় সভাপতিত্ব করেন মোসা. শুকরিয়া পারভীন, জেলা প্রশাসক, পঞ্চগড়। পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে জাতীয় ও জেলা পর্যায়ের প্রতিবেদন উপস্থাপন করেন মো: এনামুল হক, উপপরিচালক, জেলা পরিসংখ্যান কার্যালয়, পঞ্চগড়।
এছাড়াও কর্মশালায় উপস্থিত ছিলেন পঞ্চগড় জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা, সিভিল সার্জন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক,উপজেলা নির্বাহী অফিসারবৃন্দ, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপপরিচালক, জেলা মৎস্য কর্মকর্তা, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা, জেলা তথ্য কর্মকর্তা, সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক, যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক, ব্র্যাক জেলা কো-অর্ডিনেটর, চেম্বার অব কমার্স, পঞ্চগড় এর সহ-সভাপতি, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দসহ বিভিন্ন দপ্তর প্রধানগণ।
কর্মশালায় সঞ্চালকের দায়িত্ব পালন করেন জনাব শারমিন আকতার, পরিসংখ্যান কর্মকর্তা, উপজেলা পরিসংখ্যান কার্যালয়, পঞ্চগড় সদর, পঞ্চগড়। একটি দেশের আনুষ্ঠানিক ও অনানুষ্ঠানিক উভয় খাতের বেঞ্চমার্ক পরিসংখ্যানের প্রাথমিক উৎস হলো অর্থনৈতিক শুমারি। অর্থনৈতিক শুমারি থেকে সংগৃহীত তথ্যে মূলত একটি দেশের সকল অর্থনৈতিক কর্মকান্ড সম্পন্ন ইউনিটের সংখ্যা, নিয়োজিত জনবল, ইউনিটের কাঠামোগত প্রকৃতি, অর্থনৈতিক ইউনিটগুলিতে বিদ্যমান সুযোগ-সুবিধা ও পরিষেবা ইত্যাদি অন্তর্ভুক্ত থাকে। অর্থনৈতিক শুমারির মাধ্যমে দেশের শিল্প ও ব্যবসা প্রতিষ্ঠান সংক্রান্ত বিভিন্ন বিষয়ে হালনাগাদ তথ্য পাওয়া যায়, যার ওপর ভিত্তি করে এ সংক্রান্ত নীতি নির্ধারণ ও পরিকল্পনা প্রণয়ন সহজতর হয়। তাছাড়া দেশের মোট স্থূল উৎপাদনের সঠিক আকার নিরূপণসহ অন্যান্য অর্থনৈতিক সূচকগুলোও যৌক্তিকভাবে নিরূপণে অর্থনৈতিক শুমারিতে প্রাপ্ত তথ্যের গুরুত্ব তুলে ধরা হয়।
‘সময়ের বিবর্তনে দেশের কৃষি বহির্ভূত অর্থনীতির কাঠামোগত পরিবর্তন সংক্রান্ত পরিসংখ্যান প্রস্তুত এই লক্ষ্যকে সামনে রেখে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো কর্তৃক ২০২৪ সালে ঈঅচও (Computer Assisted Personal Interviewing) এবং জিআইএস (এওঝ) ম্যাপিং ব্যবহার করে দেশের চতুর্থ অর্থনৈতিক শুমারি পরচালিত হয়। বাংলাদেশে প্রথম অর্থনৈতিক শুমারি অনুষ্ঠিত হয় ১৯৮৬ সালে। দ্বিতীয় অর্থনৈতিক শমারি ২০০১ এবং ২০০৩ সালে (দুটি পর্যায়ে) এবং তৃতীয় অর্থনৈতিক শুমারি ২০১৩ সালে অনুষ্ঠিত হয়। এরই ধারাবাহিকতায় চতুর্থ তথা সর্বশেষ অর্থনৈতিক শুমারি অনুষ্ঠিত হয় ২০২৪ সালে।
আলোচনা সভায় জানানো হয়, এ শুমারিতে মোট ৮৭,৪১৯টি গণনা এলাকা এলাকা (ঊঅ) গঠন করে প্রতিটি এলাকায় আনুমানিক ১৫০টি অর্থনৈতিক ইউনিট অন্তর্ভুক্ত করা হয়। মাঠপর্যায়ে তথ্যসংগ্রহে ৮৭,৪১৯ জন গণনাকারী, ১৬,৯৩৪ জন সুপারভাইজার, ২,৫৭৭ জন জোনাল অফিসার, ২,৫৭৭ জন আইসিটি সুপারভাইজার এবং বিভাগীয়, জেলা ও উপজেলা পর্যায়ের সমন্বয়কারীগণ অংশগ্রহণ করেন।
শুমারির তথ্য অনুযায়ী, ২০২৪ সালে অর্থনৈতিক ইউনিটের সংখ্যা দাঁড়িয়েছে ১,১৭,০২,৭৯২টি, যা ২০১৩ সালে ছিল ৭৮,১৮,৫৬৫টি। তাতে বোঝা যায়, দুইটি শুমারির মধ্যে (২০১৩ থেকে ২০২৪) অর্থনৈতিক ইউনিটের সংখ্যা ৪৯.৬৮% বৃদ্ধি পেয়েছে। অপরদিকে, পঞ্চগড় জেলায় বর্তমান অর্থনৈতিক ইউনিটের সংখ্যা দাঁড়িয়েছে ৮৮ হাজার ২৪৭টি, যার মধ্যে স্থায়ী ৪৩ হাজার ৭২১টি, অস্হায়ী ৪ হাজার ১৮৭টি ও অর্থনৈতিক খানা রয়েছে ৪০ হাজার ৩৩৯টি। ২০১৩ সালের শুমারিতে অর্থনৈতিক ইউনিটের সংখ্যা ছিল ৬৪ হাজার ৩৩৫টি। অর্থাৎ, বিগত এক দশকে পঞ্চগড় জেলায় অর্থনৈতিক ইউনিট বৃদ্ধির হার প্রায় ৩৭.১৭ শতাংশ।,
অর্থনৈতিক শুমারি ২০২৪ অনুযায়ী নিয়োজিত মোট জনবল ৩,০৬,৩২,৬৬১ জন, যা ২০১৩ সালে ছিল ২,৪৫,০০,৮৫০ জন। এ হতে দেখা যায়, ২০১৩ সালের চেয়ে ২০২৪ সালে জনবল ২৫.০৩% বৃদ্ধি পেয়েছে। অর্থনৈতিক শুমারি ২০২৪ অনুযায়ী মোট জনবলের ৮৩.২৮% পুরুষ (২,৫৫,১১,৬৫২ জন), মহিলা ১৬.৭১% (৫১,১৯,২৭১ জন) এবং হিজড়া ০.০১% (১,৭৩৮ জন)। পঞ্চগড় জেলার ৮৮ হাজার ২৪৭টি অর্থনৈতিক ইউনিটগুলোতে বর্তমানে ১ লাখ ৭২ হাজার ৩৫৬ জন জনবল নিয়োজিত রয়েছেন, যার মধ্যে ১ লক্ষ ১৮ হাজার ১৩৪ জন স্থায়ী, ৫ হাজার ৪৭৮ জন অস্থায়ী ও ৪৮ হাজার ৭৪৪ জন অর্থনৈতিক খানার সাথে অন্তর্ভূক্ত। অর্থনৈতিক শুমারি ২০২৪ এর তথ্য ও উপাত্ত জাতীয় শিল্পনীতি ২০২২ অনুযায়ী দেখানো হয়েছে। জাতীয় শিল্পনীতি অনুযায়ী পঞ্চগড় জেলায় ২৮ টি বৃহৎ শিল্প, ১৯৬টি মাঝারি শিল্প, ছোট শিল্প-২৪৬৭টি, ৪৭ হাজার ৭২৩টি মাইক্রো শিল্প ও ৩৭ হাজার ৮৩৩টি কুটির শিল্প রয়েছে।
কর্মশালায় বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) কর্তৃক বাস্তবায়িত স্ট্যাটিসটিক্যাল বিজনেস রেজিস্ট্রার (এসবিআর) জরিপের পটভূমি এবং ক্রমবিকাশ, জরিপের লক্ষ্য ও উদ্দেশ্য এবং জাতীয় ও জেলা পর্যায়ের অর্থনীতিতে এসবিআর এর ভূমিকা কী হবে তার উপর আলোচনা করা হয়। পাশাপাশি জেলা শিল্প ও ব্যবসা-প্রতিষ্ঠানের একটি নির্ভুল তালিকা প্রণয়ন, নিয়মিত হালনাগাদকরণের মাধ্যমে শিল্প ও ব্যবসা-প্রতিষ্ঠানের, শিল্প ও ব্যবসা-প্রতিষ্ঠানের গতি-প্রকৃতি কিভাবে বা কোনদিকে ধাবিত হচ্ছে তা নিয়মিত পর্যবেক্ষণ, এন্টারপ্রাইজ ও এস্টাবলিশমেন্টের মধ্যকার ‘Parent – Child Relationship’ চিহ্নিত করণের লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে মাঠ পর্যায়ে চলমান স্ট্যাটিস্টিক্যাল বিজনেজ রেজিস্টার জরিপের জন্য ব্যবসায়িক ফোরাম ও অংশীজনদের সহায়তা চেয়েছেন।













