• Home
  • দেশ
  • সহিংসতার পর স্বাভাবিক হচ্ছে গোপালগঞ্জের জনজীবন, তবে কাটেনি আতঙ্ক
Image

সহিংসতার পর স্বাভাবিক হচ্ছে গোপালগঞ্জের জনজীবন, তবে কাটেনি আতঙ্ক

গোপালগঞ্জে গতকাল রোববার (১৫ নভেম্বর) দিনভর কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের সহিংসতা ও নাশকতার ঘটনার পর সোমবার (১৬ নভেম্বর) পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করছে।

আজ সোমবার সকাল থেকে সাজোয়া যান সজ্জিত গাড়ি নিয়ে জেলাজুড়ে টহল দিচ্ছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। যে কোন পরিস্থিতি মোকাবিলায় জেলার গুরুত্বপূর্ণ সড়কে পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ছাড়া, গুরুত্বপূর্ণ সরকারী স্থাপনার সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।

এদিকে, ভোর থেকেই সাধারণ মানুষ ঘর থেকে বাইরে বের হয়েছেন, করছেন স্বাভাবিক কাজ-কর্ম। শহরের সড়কগুলো দিয়ে চলাচল করছে রিকশা-ভ্যান ও যানবাহন। স্কুল-কলেজ খোলা থাকায় শিক্ষার্থীরা বাইরে বের হয়েছে। শহরের দোকান পাট খুলেছে। তবে স্বাভাবিক হলেও সাধারণ মানুষের মাঝে এখনও আতঙ্ক বিরাজ করছে।

প্রসঙ্গত, রোববার জেলাজুড়ে ব্যপক নাশকতা করে কার্যক্রম নিষদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এর প্রেক্ষিত জেলা প্রশাসক, পুলিশ সুপার ও তিন থানার ওসিকে বদলি করা হয়।

যশোর এরিয়ার বিজিবির রিজিওয়ান কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মাহমুদুল হাসান জানান, জেলার পরিস্থিতি সামাল দিতে এবং সরকারী সম্পত্তি ও জানমাল রক্ষায় কাজ করছে বিজিবি।

ঢাকা রেঞ্জের ডিআইজি মো. মোস্তাফিজুর রহমান জানান, পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে। জেলাজুড়ে অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ENGLISH »