• Home
  • অর্থ-বাণিজ্য
  • পোশাকশ্রমিকদের নিম্নতম মজুরি বোর্ডের তৃতীয় বোর্ড সভা স্থগিত
Image

পোশাকশ্রমিকদের নিম্নতম মজুরি বোর্ডের তৃতীয় বোর্ড সভা স্থগিত

গার্মেন্টস শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে গঠিত নিম্নতম মজুরি বোর্ডের তৃতীয় সভা স্থগিত করা হয়েছে। অনিবার্য কারণ দেখিয়ে সোমবার (১৬ নভেম্বর) অনুষ্ঠেয় এই সভাটি স্থগিত করা হয়েছে।

এদিন বেলা ১১টায় রাজধানীর বিজয়নগরের শ্রম ভবনে শ্রম অধিদপ্তরের প্রধান কার্যালয়ে সভাটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। যেখানে গার্মেন্টস শিল্পখাতে কর্মরত সব শ্রেণির শ্রমিক-কর্মচারীদের নতুন মজুরি নির্ধারণে গার্মেন্টস মালিকপক্ষের প্রতিনিধিদের পক্ষ থেকে নিম্নতম মজুরি বোর্ডে লিখিত প্রস্তাব দেয়া কথা ছিল।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, অনিবার্য কারণে সভাটি স্থগিত করা হয়েছে। তবে শিগগিরই সভার নতুন তারিখ নির্ধারণ করে সংশ্লিষ্টদের জানানো হবে।

এর আগে গত ৯ নভেম্বর নিম্নতম মজুরি বোর্ডের দ্বিতীয় সভায় শ্রমিক-কর্মচারীদের নতুন মজুরি নির্ধারণে লিখিত প্রস্তাব জমা দেয় শ্রমিকপক্ষের প্রতিনিধিরা। যেখানে শ্রমিকদের সর্বনিম্ন বেতন ৩২ ও সর্বোচ্চ ৪৮ হাজার টাকা করার প্রস্তাব দিয়েছিল শ্রমিকপক্ষের প্রতিনিধিরা। গার্মেন্টস শিল্পে কর্মরত সব শ্রেণির শ্রমিক ও কর্মচারীর জন্য নতুন ন্যূনতম মজুরির সুপারিশ প্রণয়নের লক্ষ্যে এই মজুরি বোর্ড কাজ করছে।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ENGLISH »