সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি: মুন্সীগঞ্জের সিরাজদিখানে চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে ১৫ বছর বয়সী এক কিশোরীকে তিন দিন গামেন্টসে( ইন্ডিয়ান টেক্সটাইল) আটকে রেখে ধর্ষণের অভিযোগে দাযের করা মামলার আসামি আনোয়ার হোসেন রাজুকে গ্রেপ্তার করেছে সিরাজদিখান থানা পুলিশ। গত শনিবার রাত ১০টার দিকে ঢাকা ইসলামপুর চায়না টাওয়ারের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়। আজ রবিবার সকালে তাঁকে মুন্সীগঞ্জ আদালতে পাঠানো হয়েছে। গ্রেপ্তারকৃত আনোয়ার হোসেন রাজু সিরাজদিখান উপজেলার জৈনসার ইউনিয়নের কাঠালতলী খারাকান্দি গ্রামের মৃত শেখ সমন আলীর ছেলে।
পুলিশ, কিশোরীর পরিবার, স্থানীয় সূত্রে ও মামলার অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার জৈনসার ইউনিয়নের কাঁঠালতুলি গ্রামের আনোয়ার হোসেন রাজু চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে ওই কিশোরীকে তার গার্মেন্টস কারখানায় নিয়ে যান। পরে কারখানার দ্বিতীয় তলায় অবস্থিত ব্যক্তিগত অফিসকক্ষে দরজা বন্ধ করে তাকে টানা তিন দিন আটকে রেখে ধর্ষণ করেন বলে অভিযোগ উঠেছে।
মামলার তদন্তকারী কর্মকর্তা রতণ বৈরাগী বলেন,এ ঘটনায় ভুক্তভোগী কিশোরীর পক্ষ থেকে গত ১৩ অক্টোবর ২০২৬ ইং তারিখ রাতে সিরাজদিখান থানায় মামলা দায়ের করা হলে এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে । মামলার পরিপ্রেক্ষিতে পুলিশ অভিযান চালিয়ে আনোয়ার হোসেন রাজুকে গ্রেপ্তার করে।
এ ব্যাপারে সিরাজদিখান থানা অপিসার্স ইনচার্জ (ওসি) মোঃ আলাউদ্দিন সাংবাদিকদেরকে বলেন, মামলায় অভিযুক্ত আনোয়ার হোসেন রাজুকে গ্রেপ্তার করেছে পুলিশ । তাঁকে আদালতে সোপর্দের প্রস্তুতি চলছে।
















