• Home
  • দেশ
  • পঞ্চগড়ে গরু চুরি করতে গিয়ে গণপিটুনিতে এক ব্যক্তির মৃত্যু
Image

পঞ্চগড়ে গরু চুরি করতে গিয়ে গণপিটুনিতে এক ব্যক্তির মৃত্যু

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ের বোদা উপজেলায় এক কৃষকের বাড়িতে চুরি করতে গিয়ে স্থানীয়দের গণপিটুনিতে নাজমুল হক বিশারু (৬০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তার বিরুদ্ধে থানায় বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে ৯টি মামলা রয়েছে। উপজেলার কাজলদিঘী কালিয়াগঞ্জ ইউনিয়নের লস্করপাড়া এলাকায় আবারও গরু চুরি করতে গিয়ে গনপিটুতে মারা যায় বিশারু।রোববার (১৫ নভেম্বর) ভোররাতে এ ঘটনা ঘটে।

নিহত নাজমুল হক বিশারু পঞ্চগড় সদর উপজেলার হাড়িভাসা ইউনিয়নের দেবীযাদু গ্রামের বাসিন্দা এবং ওই গ্রামের তাজিম উদ্দিন তাজুর ছেলে।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার দিবাগত রাতে নাজমুল হক বিশারু লস্করপাড়া এলাকার জ্যোতিষ চন্দ্র রায়ের বাড়িতে চুরির উদ্দেশ্যে প্রবেশ করেন। এ সময় বাড়ির লোকজন বিষয়টি টের পেয়ে তাকে আটক করে।

একপর্যায়ে বাড়ির লোকজনের চিৎকারে প্রতিবেশীসহ স্থানীয় লোকজন ঘটনাস্থলে জড়ো হন। একপর্যায়ে উত্তেজিত জনতা তাকে মারধর করেন। এতে তিনি গুরুতর আহত হয়ে জ্ঞান হারিয়ে ফেলেন বিশারু
খবর পেয়ে পুলিশ দ্রত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় তাকে উদ্ধার করে বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেনপরে পুলিশ মরদেহের সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠায়।

এব্যাপারে বোদা থানার ওসি তদন্ত রেজওয়ানুল হক মন্ডল বিষয়টি নিশ্চিত করে জানান, চুরি করতে গিয়ে স্থানীয়দের হাতে আটক হওয়ার পর গণপিটুনিতে ওই ব্যক্তি নিহত হয়েছেন। নিহত নাজমুল হক বিশারুর বিরুদ্ধে বিভিন্ন থানায় চুরি ও অজ্ঞান পার্টির সঙ্গে জড়িত থাকার অভিযোগে মোট ৯টি মামলা রয়েছে।এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ENGLISH »