পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ের দেবীগঞ্জে বিশেষ অভিযানে পাচঁ জুয়ারিকে আটক করেছে পুলিশ। উপজেলার দন্ডপাল ইউনিয়নের কালীগঞ্জের ব্যাংহাড়ি কাঠগিরি এলাকার সোহাগ ট্রেডার্সের পাশ থেকে এই জুয়ারিদের আটক করা হয়। পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে ৭ নভেম্বর ভোরের দিকে তাদের গ্রেফতার করেছে পুলিশ ।
আটককৃতরা হলো ব্যাংহাড়ি কাঠগিরি এলাকার রুস্তম আলীর ছেলে আবু বকর, আব্দুল জলিলের ছেলে হিমেল ইসলাম, মৃত সামসুল হকের ছেলে সুরুজ্জামান, আবুল হোসেনের ছেলে বুলবুল আহম্মেদ ও মৌমারি হাকিমপুর এলাকার সিরাজুল ইসলামের ছেলে আশরাফুল ইসলাম।তাদের নামে মামলা দায়ের করা হয়েছে। আটককৃতদের জেল হাজতে পাঠানো হয়েছে। দেবীগঞ্জ থানার এসআই হারুন অর রশীদের নেতৃত্বে একদল ফোর্স অভিযান চালিয়ে জুয়া খেলার আসর থেকে তাদের আটক করে।
দেবীগঞ্জ থানার ওসি তদন্ত প্রবীর কুমার সরকার জানান, তাদের গ্রেফতারে বিষয়টি নিশ্চিত করে বলেন ,জুয়া ,মাদকের বিষয়ে আমরা জিরো টলারেন্স নীতি ঘোষনা করেছি। আমাদের এ অভিযান অব্যাহত থাকবে গ্রেফতারকৃতদের কোর্টে সোপর্দ করা হয়েছে।



















