• Home
  • দেশ
  • সিরাজদিখানে জাতীয় সমবায় দিবস পালিত
Image

সিরাজদিখানে জাতীয় সমবায় দিবস পালিত

সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি ঃ সমবায় সম্পর্কে সচেতনতা বাড়াতে করবো সমবায়ো গড়বো দেশ,সবার জন্য বাংলাদেশ এই প্রতিপাদ্যে দেশের অন্যান্য উপজেলার মতো মুন্সীগঞ্জ সিরাজদিখানেও র‌্যালি,আলোচনা সভার মধ্যে দিয়ে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। আজ রবিবার (৮নভেম্বর) বেলা ১১ টায় সিরাজদিখান উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।

সিরাজদিখান উপজেলা নির্বাহী অফিসার খোন্দকার মাহমুদুল হাসানের সভাপতিত্বে আলোচনা সভায় উপস্তিত ছিলেন সিরাজদিখান উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম হায়দার আলী,সিরাজদিখান উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম, উপজেলা প্রকৌশলী মোঃ আসিফ উল্লাহ, উপজেলা সমবায় কমৃকর্তা বিন্দু রানী পাল,সিরাজদিখান উপজেলা প্রেসক্লাব সভাপতি সুব্রত দাস রনক,রশুনিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি খিজির চৌধুরী,সাধারণ সম্পাদক মোঃ আতাউর রহমান হাওলাদার, মুন্সীগঞ্জ জেলা যুবদও সদস্য মোঃ আমজাদ হোসেন প্রমুখ । অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সিরাজদিখান উপজেলা সমবায় কমৃকর্তা বিন্দু রানী পাল।

এসময় বক্তারা বলেন, সমবায়ের মূলনীতিগুলো হলো একতা, সাম্য, পারস্পরিক সহযোগিতা, আস্থা ও বিশ্বাস। এছাড়া গণতন্ত্র, সমতা, ন্যায়বিচার, সংহতি, সততা, উন্মুক্ততা, সামাজিক দায়িত্ব এবং অন্যদের প্রতি যতœ নীতিমালা সমবায়ে রয়েছে।

এই নীতিগুলোর উপর ভিত্তি করে সদস্যরা সম্মিলিতভাবে তাদের আর্থ-সামাজিক উন্নয়নের জন্য কাজ করে। মানুষকে স্বাবলম্বী করে একে অন্যর প্রতি দায়িত্বশীল হিসেবে গড়ে তোলে। আগামীতে সমবায়ের মাধ্যমে দেশের অর্থনীতিকে এগিয়ে নিতে সবাইকে এক হয়ে কাজ করার আহ্বাব জানান তারা।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ENGLISH »