• Home
  • রাজনীতি
  • সমবায় গঠনের মাধ্যমে আত্মনির্ভরশীল জাতি গঠন করতে হবে
Image

সমবায় গঠনের মাধ্যমে আত্মনির্ভরশীল জাতি গঠন করতে হবে

পঞ্চগড়ে জাতীয় সমবায় দিবসে পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ এমপি

পঞ্চগড় প্রতিনিধি: ‘‘করবো সমবায় গড়বো দেশ সবার জন্য বাংলাদেশ’’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে পঞ্চগড়ে ৫৫ তম জাতীয় সমবায় দিবস ২০২৬ উদযাপন করা হয়েছে।এ উপলক্ষে জেলা প্রশাসন ও সমবায় বিভাগ-এর আয়োজনে আলোচেনা সভা ও র‌্যালি অনুষ্ঠিত হয়। রোববার (৮নভেম্বর) সকালে দিবসটি পালনে পঞ্চগড় জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে একটি র্বণ্যাঢ্য র‌্যালি বের করা হয়।

দিবসটিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ এমপি। এর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোসা. শুকরিয়া পারভীন।

এসময় আরও উপস্থিত ছিলেন পুলিশ সুপার আবু সাইম ,সিভিল সার্জন ডা. মো. মিজানুর রহমান , জেলা পরিষদ প্রশাসক এম এ মজিদ, সদর উপজেলা নির্বাহী কর্মকতা ফাহমিদা সুলতানা, পাবলিক প্রসিউকিটর (পিপি) অ্যাডভোকেট মির্জা নাজমুল ইসলাম কাজল জেলা জামায়াতে আমির ইকবাল হোসাইন প্রমুখ। এছাড়াও অনুষ্ঠানে সমবায় ভিত্তিক নারী ও পূরুষ সংগঠনের কর্মীরা উপস্থিত ছিলেন।অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন জেলা সমবায় কর্মকর্তা মো. মোস্তফা কামাল।

আলোচনা সভার আগে মন্ত্রী বেলুন ও ফিতা কেটে সমবায় মেলার উদ্বোধন করেন। প্রতিমন্ত্রী এসময় সমবায় বিভাগের আয়োজিত মেলার স্টল ঘুরে দেখেন। মেলায় ৯টি স্টল প্রদর্শিত হয়।

এসময় মন্ত্রী সাংবাদিকদের বলেন, সমবায় ভিত্তিক সমাজ গঠন করে একটি আতœনির্ভরতার জাতী গঠন করতে হবে। ১০ নিয়ে ২০ নিয়ে সমবায় গঠন করতে হবে। বিশেষ করে গ্রামাঞ্চলে নারী-পুরুষ সম্মিলিত ভাবে এই সমবায়কে এগিয়ে নিতে হবে। এতে সফলতা আসবে। সকলকে উৎসাহিত করতে হবে। এজন্য দলবদ্ধ হতে হবে।

মন্ত্রী এসময় সাংবাদিকদের প্রশ্নের উত্তের বলেন ,পঞ্চগড়ের আইনশৃঙ্খলার অনেকটাই উন্নতি হয়েছে। তিনি আশঙ্কা করে বলেন, আতœহত্যার প্রবনতা বৃদ্ধি পেয়েছে। শুধু কিশোর কিশোরী নয়, সেখানে বয়স্করাও মধ্যে রয়েছে। এ বিষয়ে আমাদের সকলকে সভা সমাবেশ গড়ে তুলে এই প্রবণতা রোধ করতে হবে।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ENGLISH »