আদমদীঘি (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার আদমদীঘি উপজেলা বিএনপির আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৮ নভেম্বর) বিকেলে র্যালিটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয়ের সামনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া-৩ আসনের সংসদ সদস্য আব্দুল মহিত তালুকদার, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু হাসান, সহ-সভাপতি আব্দুল মোত্তাকিন তালুকদার, কামরুল হাসান মধু, গোলাম মোস্তফা, বগুড়া জেলা বিএনপির সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক মাহফুজুল হক টিকন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ইউনুছ আলী দুলাল, শফিকুল ইসলাম খান লিখন, কুন্দগ্রাম ইউনিয়ন বিএনপির সভাপতি মজনু তালুকদার। এ সময় উপস্থিত ছিলেন বিএনপি নেতা খন্দকার মেহেদী হাসান, আবু তালেব দুলাল, উপজেলা যুবদলের আহবায়ক মিনহাজুল ইসলাম, সিনিয়র যুগ্ম আহবায়ক এস.এম জুয়েল রানা, শ্রমিক দলের সভাপতি বিপ্লব হোসেন, স্বেচ্ছাসেবক দলের সভাপতি রুহুল আমিন, মহিলা দলের সভাপতি রিনা খাতুন সহ বিএনপি ও এর অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের শত শত নেতাকর্মী।













