• Home
  • দেশ
  • আদমদীঘিতে ট্যাপেন্টাডলসহ মাদক কারবারি গ্রেফতার
Image

আদমদীঘিতে ট্যাপেন্টাডলসহ মাদক কারবারি গ্রেফতার

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার আদমদীঘিতে বিক্রি করার সময় ৩৫পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ রবিন হোসেন শিপন ওরফে নরেশ (২৯) নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল সোমবার (২ নভেম্বর) দুপুরে আদমদীঘি সদরে রহিম উদ্দীন ডিগ্রী কলেজ গেটের সামনে থেকে উল্লেখিত পরিমান ট্যাপেন্টাডলসহ তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত রবিন হোসেন শিপন ওরফে নরেশ উপজেলার ডালম্বা পূর্বপাড়া গ্রামের কাশেম সরদারের ছেলে।

পুলিশ জানায়, সোমবার সকাল ১০টার দিকে আদমদীঘি সদরে রহিম উদ্দীন ডিগ্রী কলেজ গেটের সামনে জৈনক সিদ্দিকের ফুড কনফেকশনারী দোকানের সামনে এক ব্যক্তি মাদকদ্রব্য নিজ হেফাজতে রেখে বিক্রয় করা হচ্ছে। এমন সংবাদের ভিক্তিতে আদমদীঘি থানা পুলিশ সেখানে অভিযান চালান। এসময় নেশার ৩৫পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ রবিন হোসেন শিপন ওরফে নরেশকে গ্রেফতার করা হয়। আদমদীঘি থানার অফিসার ইনচার্জ জামিরুল ইসলাম জানান, গ্রেফতারকৃত রবিন হোসেন শিপনের নামে থানায় মাদক আইনে মামলা রুজু করে ওই দিন দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ENGLISH »