পঞ্চগড় প্রতিনিধি- পঞ্চগড়ের দেবীগঞ্জে দুই মোটর সাইকেলের মুখোমুখী সংঘর্ষে একজন নিহত হয়েছে। আশঙ্কাজনক আরও দুই জন রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছে। মারা যাওয়া ওই ব্যক্তির নাম মো. ইয়ানুর রহমান (২৩)। তার বাবার নাম মো. হাসিনুর রহমান। বাড়ি উপজেলার সোনাহার মুন্সিপাড়া এলাকায়।
মর্মান্তিক ঘটনাটি ঘটেছে , সোমবার (২ নভেম্ব) বেলা সাড়ে ১২ টার দিকে দেবীগঞ্জ সোনাহার সড়কের কৃষি খামার এলাকার ধরধরা ব্রীজ এলাকায়।দেবীগঞ্জ থানা পুলিশ সূত্রে জানা যায় আশঙ্কাজনরা হলো; সোনাহার গজপুরী বাসেদ আলীর ছেলে সাকিব হোসেন (১৮) এবং বোদা উপজেলার সাত খামার এলাকার নরনি বমর্ণের ছেলে সহদেব বর্মণ (৩২) ।দেবীগঞ্জ থানা পুলিশ জানায়, মো. ইয়ানুর রহমান (২৩) কে রংপুর মেডিকেল কলেজে নেওয়া সময় পথেই মারা যায়। অপরজন বোদা উপজেলার সাত খামার এলাকার জহিরুল ইসলামের ছেলে সাজ্জাদ হোসেন (২৫) তিনি দেবীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্্ের চিকিৎসাধিন রয়েছে।
দেবীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্্েরর আবাসিক চিকিৎসক ডা. আতিকুর রহমান জানান, প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তাদের তিনজনকে আশঙ্কা জন অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার কারা হয়।দেবীগঞ্জ থানার ওসি তদন্ত প্রবীর চন্দ্র সরকারজানান সকাল সাড়ে ১২ টার দিকে ঘটনাটি ঘটেছে। প্রত্যক্ষদর্শীর বর্ণনা মতে জানান , সোনাহার থেকে ইয়ানুর রহমান ও সাকিব হোসেন দ্রত গতিতে মোটর সাইকেল চালিয়ে আসছিল। অপরদিকে দেবীগঞ্জ থেকে সহদেব বর্মন ও সাজ্জাদ হোসেন মোটর সাইকেল যোগে সোনাহার যাচ্ছিল। এসময় মোটর সাইকেল দুটির মুখোমুখী সংর্ঘষ ঘটে।
দেবীগঞ্জ থানার ওসি (তদন্ত) প্রবীর চন্দ্র সরকার জানান , তিনজন কে আশঙ্কাজনক অবস্থায় রংপুর মেডিকেল কলেজে নেওয়ার পর পথ্যি মধ্যে মারা যায়। পরিবারের কেউ এখনও থানায় এ বিষয়ে কিছু জানায়নি। আসলে পরবর্তী আইনী ব্যবস্থা নেওয়া হবে।
















