• Home
  • দেশ
  • তাহেরপুরে প্রতিপক্ষের বিরুদ্ধে ৫৭টি আম গাছ কাটার অভিযোগ
Image

তাহেরপুরে প্রতিপক্ষের বিরুদ্ধে ৫৭টি আম গাছ কাটার অভিযোগ

নাজিম হাসান,রাজশাহী জেলা প্রতিনিধি: রাজশাহীর বাগমারা উপজেলার তাহেরপুর পৌরসভার দক্ষিণ কোয়ালিপাড়া মহল্লায় বৃহস্পতিবার (২৯অক্টোবর) সকাল দশটার দিকে আহাদ আলী ডাক্তারের আম বাগানের ৫৭টি গাছ, ১৫টি পেপে গাছ ও চারটি সজনে গাছ কেটে ফেলার অভিযোগ পাওয়া গেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। এসময় তারা দেশীয় অস্ত্র-সস্ত্র নিয়ে মহড়া দেয় বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় বাগমারা থানায় মামলার প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্তের পরিবারের সদস্যরা। জানা গেছে, তাহেরপুর পৌরসভার ৭নম্বর ওয়ার্ডের দক্ষিণ কোয়ালিপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন প্রায় ২০ শতক জমির উপর লাগানো আম, পেপে ও সজনে গাছ জোরপূর্বক কেটে ফেলেছে স্থানীয় দুর্বৃত্তরা। খবর পেয়ে তাহেরপুর পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। আহাদ আলী ডাক্তারের ছেলে তৌহিদুর রহমান তোতা জানান, স্থানীয় দুর্বৃত্তরা দেশীয় অস্ত্রসহ বহিরাগতদের নিয়ে এসে আমাদেও ভোগ-দখলীয় জমি দখলের উদ্দেশ্যে গাছ গুলো কেটে ফেলেছে। এসময় তারা মহড়া দিয়ে ভয়ভীতি প্রদর্শন করে। তিনি আরও জানান, স্থানীয় ইসমাইল হোসেন, আব্দুল কুদ্দুস, আব্দুল করিম, আনিসুর রহমান, হেলাল উদ্দিন, বেলাল উদ্দিন, ইয়াসিন, আজাদসহ একটি বাহিনী এলাকায় আতংক সৃষ্টি কওে ওই ঘটনা ঘটিয়েছে। এ ব্যাপারে বাগমারা থানার অফিসার ইনচার্জ (ওসি) তৌহিদুল ইসলাম জানান, এ ঘটনায় থানায় মামলা হয়েছে। তবে তদন্ত সাপেক্ষে আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ENGLISH »