• Home
  • দেশ
  • ছাগলনাইয়ায় ঘরে ঢুকে স্বর্ণালংকার ও টাকা লুট, ১৫ ঘণ্টার মধ্যে তিনজন গ্রেপ্তার
Image

ছাগলনাইয়ায় ঘরে ঢুকে স্বর্ণালংকার ও টাকা লুট, ১৫ ঘণ্টার মধ্যে তিনজন গ্রেপ্তার

ফেনী প্রতিনিধিঃ ফেনীর ছাগলনাইয়ায় জানালার গ্রিল কেটে বসতঘরে ঢুকে স্বর্ণালংকার ও নগদ টাকা লুটের ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনার প্রায় ১৫ ঘণ্টার মধ্যে সিসিটিভি ফুটেজ পর্যালোচনা ও গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।মঙ্গলবার (২৭ অক্টোবর) সন্ধ্যা ছয়টার দিকে ছাগলনাইয়া পৌরসভার থানাপাড়া গলি থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন শেরপুরের নালিতাবাড়ী উপজেলার শাহীন (২৩) ও আকিকুল ইসলাম ওরফে আতিক (২৭) এবং ফেনী সদর উপজেলার বালিগাঁও ইউনিয়নের বশির আহমেদ সাকিব (২৬)। তাঁদের মধ্যে আকিকুল ও বশির ছাগলনাইয়ার বিভিন্ন এলাকায় ভাড়া বাসায় থাকতেন বলে পুলিশ জানিয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার ভোররাত তিনটার দিকে ছাগলনাইয়া পৌরসভার পশ্চিম ছাগলনাইয়া এলাকায় একটি বসতঘরের জানালার গ্রিল কেটে ভেতরে প্রবেশ করে দুর্বৃত্তরা। এ সময় ঘর থেকে স্বর্ণালংকার ও নগদ টাকা লুট করা হয়।

ঘটনার পর পুলিশ সিসিটিভি ফুটেজ পর্যালোচনা ও গোপন সংবাদের ভিত্তিতে জড়িত ব্যক্তিদের শনাক্ত করার চেষ্টা করে। পরে অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করা হয়।

ছাগলনাইয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আবু তাহের জানান, গ্রেপ্তারের পর ঘটনার ভুক্তভোগী আয়েশা আক্তার (২৫) ও তাঁর আট বছর বয়সী মেয়ে মুনতাহা থানায় উপস্থিত হয়। তাঁরা ঘটনার সময় দুর্বৃত্তদের পরা পোশাক ও চেহারা দেখে গ্রেপ্তার তিনজনকে শনাক্ত করেন।ওসি আরও জানান, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ENGLISH »